শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশের চিন চৌ শহর পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২

প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশের চিন চৌ শহর পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক:
চীন এশিয়ার বৃহৎ রাষ্ট্র। অনেক প্রদেশ ও সংস্কৃতির সমন্বয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। লিয়াও নিং প্রদেশ হল গণপ্রজাতন্ত্রী চীনের শিল্পের সূতিকাগার।চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশের চিন চৌ শহর পরিদর্শন করেছেন।

এ সময় তিনি যথাক্রমে লিয়াও শেন যুদ্ধ স্মৃতিসৌধ ও তুং হু বন পার্কে গিয়ে উত্তর-পূর্ব চীনের মুক্তির ইতিহাস এবং লিয়াও শেন যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করেন।

লিয়াও নিং বন্যা প্রতিরোধ কাজ এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি বন্যা প্রতিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ দক্ষতা জোরদারের নির্দেশনা দেন।

এখানে উৎপাদিত হয় চীনের প্রথম চুলায় গলিত ইস্পাত, প্রথম জেট ফাইটার ও প্রথম ১০ হাজার টন পর্যায়ের মালবাহী জাহাজ।

সার্বিকভাবে উত্তর-পূর্ব চীনের পুরাতন শিল্প ঘাঁটিকে পুনরুদ্ধার করা চীনের জাতীয় কৌশল। তাই প্রেসিডেন্ট সি সবসময় এ বিষয়ে গুরুত্ব দেন এবং এগিয়ে নিয়ে যান।

২০১৩ সালের আগস্ট মাসে তিনি যখন লিয়াও নিং প্রদেশ পরিদর্শন করেছিলেন, তখন বলেছিলেন উত্তর-পূর্ব চীনসহ পুরাতন শিল্প ঘাঁটি পুনরুদ্ধার করতে চাইলে বাজার, সংস্কার ও নবায়ন ভালভাবে করতে হবে।

নতুন দফা বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবের সুযোগ ধরে শিল্পপ্রতিষ্ঠানের নবায়ন চালিকাশক্তি, উদ্ভাবনের জীবনীশক্তি এবং শক্তি জোরদার করতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে লিয়াও নিং প্রদেশের জিডিপি ছিল ২.৭৬ ট্রিলিয়ন ইউয়ান, তা ২০২০ সালের তুলনায় ৫.৮ শতাংশ বেশি। একই সময় মাথাপিছু জিডিপি ছিল ৬৫,০২৬ ইউয়ান, তা তার আগের বছরের তুলনায় ৬.৪ শতাংশ বেশি।

শিল্প প্রযুক্তি সংস্কারে বিনিয়োগ বাড়ার হার দেশের গড় হারের তুলনায় ২৬.৯ শতাংশ বেশি ছিল এবং উচ্চ প্রযুক্তিগত নির্মাণ শিল্পে বিনিয়োগ ২০২০ সালের একই সময়ের তুলনায় ৭১.২ শতাংশ বেশি ছিল। সূত্র: সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD