শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জীবন একটা বহমান নদী

তাসরীনা শিখা,কানাডা
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

জীবন একটি বহমান নদী। সে নদী কখনো হয় খরস্রোতা, কখনো শান্ত, কখনো সে নদী চলতে চলতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে মোড় নেয় অন্য দিকে, কখনো আবার সে নদী শুকিয়ে সৃষ্টি করে বালুচরের ।

জীবন শুরু করেছিলাম দু’জনে । কত আনন্দ কত স্বপ্ন, সংসার সাজানোর উত্তেজনা, উচ্ছ্বলতা। নতুন নতুন রান্না শেখা । দিন কেটেছে হেসে খেলে। গান শুনে, কবিতা পড়ে, ঘুরে বেড়িয়ে । কত গল্প- কত গল্প , গল্পের যেন আর শেষ নেই । স্কুল কলেজের, বিশ্ববিদ্যালয়ের গল্প, বন্ধুদের গল্প, ছোটবেলার গল্প। একসাথে বসে টেলিভিশন দেখা, তাস খেলা, লুডু খেলা, দাবা খেলা, দাবায় হেরে গিয়ে গুটি এলো মেলো করে দেয়া । এভাবেই আনন্দময় জীবন কেটে যাচ্ছিলো ।

এক সময় মনে হোল আমাদের এই আনন্দময় জীবনে শাখা প্রশাখা আসার প্রয়োজন । সে পরিকল্পনাতে আমাদের দু’জনের সংসারে আসলো শাখা প্রশাখা। এক ছেলে, এক মেয়ে। শিশুদের কলকাকলিতে ভরে উঠলো আমাদের দুজনের সংসার। জীবনে শুরু হোল অন্য রকম ভাবনা, অন্য রকম দায়িত্ব , অন্য রকম আনন্দ । ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, নানা রকম প্রশিক্ষণ দিতে হবে, নানা রকমের সুশিক্ষা দিতে হবে। কি যে ব্যাস্ততা সব কিছুর সাথে সন্তানদের অকৃতিম ভালোবাসা প্রদান করে তাদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা। সে ব্যস্ততা এখন শেষ । আমাদের শাখা প্রশাখারা এখন নিজেরাই গাছে পরিনত হয়েছে। যার যার স্থানে তারা সফলতা অর্জন করেছে।

এখন আমরা আবার দু’জন। এখন আমরা আর আগের জীবনের দুজন নেই। এখন জীবনে উচ্ছলতার চাইতে নীরবতাই বেশী । স্বামী ব্যস্ত তাঁর শিক্ষকতার কাজকর্ম নিয়ে, কাজের পরে বাড়ি এসে সারাদিনের টুকটাক কথাবার্তা তারপর কম্পিউটারের সামনে বসা । আমিও আগের মতো তাঁকে এক রাজ্যর খবর দেবার উৎসাহ তেমন পাই না। নিজের মাঝে অনেক কথাই এখন রেখে দেই।

জীবন তরী ভাসতে ভাসতে মাঝ পথ ছাড়িয়ে গেছে সাথে সাথে তরীর গতিও যেন কমে গেছে। জীবনটা কেমন যেন বদলে গেছে। মাঝে মাঝে মনে হয় আমরা যেন দুজন দুজনের কাছে গুরু গম্ভির অংকের মাষ্টার । ভালোবাসার ভাণ্ডার আগের মতই পরিপূর্ণ আছে। নিয়ম মাফিক সবই চলছে- একসাথে বসে খাওয়া , ছুটির দিনে বাইরে খেতে যাওয়া , লং ড্রাইভে যাওয়া , অনুষ্ঠান দেখতে যাওয়া ছুটিতে নানা জায়গাতে ছুটি কাটাতে যাওয়া সবই আগের মতো তারপরও কোথায় যেন একটা শুণ্যতা, একটা হাহাকার, একটা হারিয়ে ফেলার কষ্ট অনুভব করি। এখন অহেতুক কথার চাইতে প্রয়োজনীয় কথা বলাটাই অভ্যাসে পরিনত হয়েছে। রেষ্টুরেন্টে বসেও যার যার মতো মুঠো ফোনে আঙুল চালাতে থাকি। মনে হয় যেন এত বছরে আমাদের অনেক কথাই ফুরিয়ে গেছে। খালি বাড়ি। ছেলে মেয়েদের কামরাগুলো একই ভাবে পরিপাটি করে সাজানো । ওদের ঘরে ঢুকলে মনে হয় ঘরময় এক নীরবতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর একটা কষ্টের ঝড় বইতে থাকে ।

আমাদের শাখা-প্রশাখারা যখন তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে আসে বা আমরা যাই তখন মনে হয় পৃথিবী সবটুকু আনন্দ এই ছোট শিশুদের মাঝে লুকিয়ে আছে। এরাই যেন আমাদের আনন্দ আমাদের ভালোবাসা। এভাবেই ভালোবাসা নীচের দিকে নামতে থাকে। আমাদের প্রথম জীবনের সবটুকু ভালোবাসা যেন বিলিয়ে দিয়েছি এই শিশুদের মাঝে। আর আমাদের আগের ভালোবাসা সিক্ততা হারিয়ে শুষ্কতার দিকে এগিয়ে চলেছে । এখনকার ভালোবাসার মাঝে রয়েছে একের প্রতি অপরের নির্ভরতা । কেউ যেন কাউকে না জানিয়ে কিছু না করি। একে অপরকে আঘাত না করি।একে যেনো অন্যকে হারিয়ে না ফেলি সে আশংকা । এটাই মনে হয় ভালোবাসার আরেক রুপ। মনে হয় এটাই যেন জীবনের নিয়ম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD