শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ থেকে মুক্তি পেল সুদান

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

টানা ২৭ বছর কালো তালিকায় রাখার পর ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে সুদানের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৪ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে সুদানের নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানের বিষয়ে নতুন এ সিদ্ধান্তের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। সুদানের যুক্তরাষ্ট্র দূতাবাস এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়, সোমবার থেকে সুদানের নাম আর কালো তালিকায় থাকছে না। ৪৫ দিন ধরে কংগ্রেশনাল পর্যালোচনার পর দেশটির বিষয়ে আগের মূল্যায়ন পরিবর্তন করা হয়েছে বলেও জানায় দূতাবাস। দ্রুত এই সিদ্ধান্ত ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশ করা হবে।

সুদানে গত বছর দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরের পতনের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। কালো তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার এ সরকারের অগ্রাধিকারভিত্তিক এজেন্ডা ছিল।

১৯৯৩ সালে আল বশির সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে কালো তালিকায় সুদানের নাম যোগ করে যুক্তরাষ্ট্র। এর কারণে এতোদিন সুদান ত্রাণ এবং আন্তর্জাতিক বড় দাতাসংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD