শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পেতে চায় বিসিবি

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা শেষ হতে এখনো দুই মাস বাকি থাকলেও সাকিব বসে থাকছেন না। এ মাসের শেষ দিকে চলে আসবেন দেশে। আগামী মাসের শুরুতেই বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৮ অক্টোবর। ঠিক ওই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হলে স্বাভাবিকভাবেই সিরিজের শুরুতে বাঁহাতি অলরাউন্ডারকে পাওয়া সম্ভব নয়। তবে পরের দুটি টেস্টে পেতে আইনগত কোনো বাধা নেই। বিসিবিও চাইছে সিরিজের বাকিটা সময়ে সাকিবকে পেতে।

লম্বা বিরতিতে আজ বিসিবি কার্যালয়ে এসেছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতি আসেন জাতীয় শোক দিবস উপলক্ষে। শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে নাজমুল হাসান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেই সুবাদে চার মাস পর বিসিবি কার্যালয়ে হলো একটি সংবাদ সম্মেলন। তাতে সাকিব-প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল। তাঁদের দুজনের মধ্যে কী কথা হয়েছে, সেটি না বললেও বিসিবি যে শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পেতে চায় সেটি পরিষ্কার করে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘যখনই সাকিবে নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরই সে আমাদের হয়ে খেলতে পারবে। তখন থেকেই তাকে পাওয়া যাবে। সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। তবে এর সঙ্গে তার ফিটনেস ও প্রস্তুতির ব‌্যাপার আছে। এ কারণে সে নিজের মতো করে অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে, খেলতে পারবে।’

বাংলাদেশ দল শ্রীলঙ্কা চলে যাবে ২৩ সেপ্টেম্বর। সিরিজের প্রথম টেস্টের আগে বাংলাদেশ যে এক মাসের প্রস্তুতি নেবে শ্রীলঙ্কায়, সেখানে অবশ্য অংশ নিতে পারবেন না সাকিব। দলের সঙ্গে না থাকলেও সাকিবের প্রস্তুতি যেন ঘাটতি না থাকে সেটির বিকল্পও বললেন বিসিবি সভাপতি, ‘আমরা এখন থেকেই তাকে দেখব। আইন অনুসারেই সে আমাদের ফিজিও-কোচের সঙ্গে আলাদা কাজ করতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। আমরা তাকে আগেই শ্রীলঙ্কায় যেতে বলব। ওখানেও তাকে পর্যবেক্ষণ করা যাবে। এসব নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD