শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সেনা নিয়ন্ত্রণ করতে চাইছে সৌদি সরকার

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ওয়াশিংটনভিত্তিক সৌদি বিশেষজ্ঞ আনাস সাকের বলেন, ‘এ অ্যাকাউন্টগুলো সৌদি নেতৃত্বের জন্য মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে। তবে তারা আরও ক্ষমতাশালী হয়ে ওঠায় সরকার এখন নিয়ন্ত্রণ করার ইচ্ছা পোষণ করে বলতে চাইছে, তারাই প্রকৃত কর্তৃপক্ষ।’

সৌদি আরবে নিজস্ব ধরনের জাতীয়তাবাদ প্রদর্শনকারী একদল সাইবার সেনা তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি মদদ পাওয়ার অভিযোগও রয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এই সাইবার সেনাদল। সমালোচককে জাতীয় ‘বেইমান’ হিসেবে তুলে ধরার চেষ্টা চালায়। কিন্তু তাদের এই বাড়াবাড়িই এখন সৌদি সরকারের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। এখন সরকার তা নিয়ন্ত্রণ করতে চাইছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৫ সালে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করেন। এরপর রক্ষণশীল দেশটিতে বিন সালমানের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সুনাম কুড়ায়। সালমানের অতি জাতীয়তাবাদী পরিবর্তনের পথ ধরেই এই সাইবার সেনাদলের উত্থান। অনেক দেশে রাজনৈতিক বক্তৃতা নিয়ে বিকৃত ট্রল প্রচলিত রয়েছে। তবে সৌদি আরবে তথাকথিত সাইবার ‘মাছি’ হিসেবে রাষ্ট্রীয় নীতির পক্ষের কাজ করার কথা বলে সৌদি শাসকদের ছবি ব্যবহার করে থাকেন। এ সাইবার সেনাদল এখন দ্রুত ক্ষমতাশালী শক্তি হয়ে উঠছে।

এই সেনাদলের বিভিন্ন পোস্টে সৌদির নিরাপত্তা সংস্থাকে ট্যাগ করা হয়। একসঙ্গে সবাই কারও বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ফলে তার জন্য জিজ্ঞাসাবাদ, চাকরিচ্যুতি, এমনকি নিপীড়নের কারণ হয়ে দাঁড়ায়।

সামাজিক যোগাযোগের মাধ্যম ও অনলাইনর অ্যাকাউন্টগুলোর সঙ্গে সরকারের যোগসূত্র রয়েছে বলে দীর্ঘদিন থেকে ধারণা করা হয়। এগুলো রাজকীয় আদালতের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানি পরিচালিত নীতিমালার অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। কাহতানি ২০১৮ সালের অক্টোবরে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন। তিনি এই সাইবার বাহিনী ব্যবস্থাপনার জন্য ‘মি.হ্যাশট্যাগ’ ও ‘লর্ড অব দ্য ফ্লাইজ’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন।

গত জুনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বিরল এক বিতর্কে সরকারের সঙ্গে এই সাইবার সেনাদলের দূরত্ব তৈরির বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে এমনভাবে হুমকি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করা হয় যেন এগুলো সরকার–সমর্থিত। তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী—এমন ভাব দেখায়।

সৌদি একাডেমিক সালিহ আল-আসিমি আরও বলেন, এসব অ্যাকাউন্ট তাদের দৃষ্টিতে যথেষ্ট দেশপ্রেম না দেখালে নিজেদের ক্ষমতা দেখায়। পুরোনো টুইট তুলে ধরে আক্রমণ চালাতে থাকে। সরকার–সমর্থিত বিভিন্ন গণমাধ্যম এ সুরে সুর মেলায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD