শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

উইজডেনের স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২০
সাকিব আল হাসান।ফাইল-ছবি

উইডেন ক্রিকেজট মান্থলি আর ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজ যৌথভাবে নির্বাচন করেছে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি। ম্যাচে কোন ক্রিকেটারের অবদান কেমন ছিলো তার তুল্যমূল্য বিচার এসেছে নির্বাচন প্রক্রিয়ায়। টি–টোয়েন্টিতে অবশ্য সেরা ২০ এ জায়গা পাননি সাকিব আল হাসান।

ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের স্বীকৃতিতে আপ্লুত সাকিব আল হাসান। উইজডেনের মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত সাকিব আল হাসান। একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বিশাল এই অর্জনে উচ্ছ্বসিত তার সতীর্থরা।

বিশ্বের একমাত্র ক্রিকেটার টেস্ট, ওয়ানডে আর টি-২০ ক্রিকেটের তিন সংস্করণেই যার নামের পাশে যোগ হয়েছে আইসিসির ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডারের খেতাব। আন্তর্জাতিক ক্রিকেট অথবা বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ লিগ সাকিবের দাপট মেনে নিয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। সাকিব আল হাসান টাইটান অফ টাইগার ক্রিকেট।

একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় আর টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটার হিসেবে সাকিবকে বেছে নিয়েছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি। এমন স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত বিশ্বসেরা অলরাউন্ডার। নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেইজে সাকিব জানিয়েছেন উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত তিনি।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে সাকিব লিখেছেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সাকিবের এই বিশাল অর্জনে উচ্ছ্বসিত তার টিম মেইটরা। নিজের ফেইসবুক পেইজে দেশ সেরা অলরাউন্ডারকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি মুশফিকুর রহিম। আবারো সাকিবের সাথে মাঠে নামিতে মুখিয়ে আছেন মুশি।

অভিনন্দন জানিয়েছেন লিটন দাস। প্রবল প্রতাপে সাকিবের মাঠে ফেরার প্রত্যাশায় টাইগার ক্রিকেটের টপ অর্ডার ব্যাটসম্যান।

লিটনের মত সাকিবকে অভিনন্দন জানাতে ভুল করেননি তাসকিন আহমেদও। ভবিষ্যতে সাকিবের কাছে থেকে আরো অনেক কিছু পাবে টাইগার ক্রিকেট মনে করেন তাসকিন।

সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বলে তাসকিনের আরেক পার্টনার রুবেল হোসেনও। বিশ্বসেরা অলরাউন্ডারের অর্জনে গর্বিত মেহেদি মিরাজ। মুশফিকের মত সাকিবের সাথে মাঠে নামার প্রহর গুনছেন মিরাজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD