নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখে নরেন্দ্র মোদী। গেল ১৫ই জুন চীন-ভারত সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকালে লাদাখের রাজধানী লেহ’র নিমু এলাকা পরিদর্শন করেন তিনি। এছাড়া, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানেও তার সঙ্গে ছিলেন।
এ সময় সেনা ও বিমানবাহিনীর সদস্য এবং সীমান্ত রক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সাথে সংঘর্ষে আহত ভারতীয় সেনাদের সঙ্গে মোদী দেখা করবেন বলেও ধারণা করা হচ্ছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
প্রসঙ্গত , ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত বিরোধ নিয়ে এর আগেও দুইবার বৈঠক হয়েছে।