প্রবাস ডেস্ক! বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে আওয়ামী পরিবার পর্তুগাল।
আওয়ামী পরিবার পর্তুগাল শনিবার পর্তুগালের স্থানীয় সময় রাত ১০ টায় লিসবনের রাধুঁনী রেস্টুরেন্টে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে উৎসব মুখর পরিবেশে পালন করে জাতির জনকের জন্মদিন। এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা আবুল বাসার বাদশার সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল স্যংখক আওয়ামী লীগ নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন। এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, শাহাদাত হোসেন, মেজবাহ উল আলম রিগান, আলাউদ্দিন আলো প্রমুখ।

সিনিয়র নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মুজিবর মোল্লা, এমএ খালেদ, আনোয়ার হোসেন, খোরশেদ আলম লিটন, কাউছার আহম্মদ, সোহেব আহম্মদ, মনিরুল ইসলাম, আক্তার হোসেন, তবারক হোসেন তপু, রবিন, জহুরুল হক, আবু সায়েদ ফুয়াদ, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, ছাব্বির আহমেদ, এরফানুল হক, মিন্টু কুমার, মোঃ মমিন প্রমুখ।
সভায় বক্তারা জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যাক্ত করেন।
ডেস্ক রিপোর্ট