শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

আজ রাতে আমি লিখতে পারি

মুনীব রেজওয়ান
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২০

আজ রাতে আমি লিখতে পারি
মূল: পাবলো নেরুদা
অনুবাদ: মুনীব রেজওয়ান

আজ রাতে আমি লিখতে পারি সবচে দুঃখের কবিতা
যেমন লেখা যায় ‘আকাশে তারাদের শোকসভা,
নক্ষত্রেরা বেদনায় নীল, ওদের কম্পমান চোখে দূরত্বের শিহরণ’
রাতের বাতাস আজো আকাশটাকে করুণ পিয়ানোর মত বাজায়

এমন রাতেই আমি লিখতে পারি সবচে মন খারাপের পঙক্তিমালা
আমি তাকে ভালোবাসতাম, কখনো কখনো হয়তো সেও বাসতো
অবিকল এমনি এক রাতে আমি তাকে আলিঙ্গন করেছি
জড়িয়ে ধরেছি প্রগাঢ় চুম্বনে বহুবার এই আকাশের নিচে

সে আমাকে ভাল বেসেছে, আমিও হয়তো বেসেছি কখনো
অমন আয়ত দীঘল অতল চোখে ডুবে না গিয়ে কি থাকা যায়!
আজ তেমনি এক রাতে আমি লিখতে পারি সেরকম এক হৃদয় ভাঙ্গালিরিক
এই অনুভবে যে আজ সত্যিই আমি তাকে হারিয়েছি, সে আর আমার নেই

যাকে ছাড়াই এই অগাধ রাত হয়ে ওঠে আরো ভীষণা, আরো বিপুলা
কবিতা ঝরে পড়ে হৃদয়ে, চারণ ভূমিতে যেমন ঝরে নিশির শিশির
আজো চন্দ্রাবতী হয়ে ওঠে নক্ষত্রেরএই আলোছায়া জোনাকি বাগান,
কিন্তু তাতেই বাকী এসে যায়!সে তো নেই আজ আর আমার সাথে

দূরে কোথাও গাইছে কেউ, দূরে, বহু বহু দূরে
হৃদয় অতৃপ্ত রেখে চলে গেছে সে,– ‘দূরে কোথাও—’

হয়তোবা আজো আমি তাকে খুঁজি, আজো কাছে পেতে চাইতাকে
আমার অবোধ হৃদয় নিশ্চিত তাকেই খোঁজে অথচ সে নেই আর
এই শাদাশাদা রাত আজো জ্যোছনা মাখায় সেই সব গাছেদের গায়
অথচ সেই যে আমরা দুজন, আজ আর কেউ নই সেদিনের মত

আমি আজ আর তাকে ভালোবাসিনা এই চরম সত্য জেনেও
আমার কন্ঠস্বর বাতাসে ভেসে ভেসে আজো তার শ্রবণ ছুঁতে চায়!
সে আবার অন্যের হবে এয়ো জানি, যেমন করে একদিন আমার হয়েছিল
তার কন্ঠের সুধা, দেহের ললিত মাধুরি, গভীর চোখের ধ্রুপদী আহ্বান—-

আমি আর তাকে ভালবাসি না এটা ঠিক তবে একদিন হয়তো বেসেছি
প্রেম খুব স্বল্পায়ু যদিও ভুলে যেতে চাইলে পুরোএক জীবনও যথেষ্ট নয়
যে সব রাতে আমি তাকে বাহুতে পেয়েছি, রাতগুলো ফিরে আসে একই চেহারায়
তাই হয়তো তাকে ভুলে যেতে পারি না, বার বার শুধু মনে পড়ে যায়

বোধকরি এটাই আমার শেষ কষ্ট যা সে আমাকে এভাবে দিয়ে গেল
আর এই যে, এটাই তার জন্য আমার লেখা শেষ এবং অশেষ এক কবিতা
০২, ০৮, ২০১৭

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD