শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

হারিয়ে যাওয়া আমি

দিলশাদ জাহান খান
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২০

আমি বার বার হারিয়ে যাই
কেন তুমি আমায় ফিরিয়ে আনতে চাও
কেন অবেলায় ভালোবেসে ডাক
একটু দাও না আমায় হারাতে!

আমি ওই দিগন্তে যেখানে ধরণী মিশেছে
যেখানে নদী গিয়ে সাগরে মিশেছে
যেখানে রংধনুর সাত রং আকাশকে সাজায়
সেখানে হারাতে চাই, নিজেকে বিলীন করতে চাই।

তোমার প্রেমময় আহ্বান আর আমার
মন কেড়ে নিতে পারবে না, পারবে শুধু
রাখালের বাঁশির সুমধুর সুর! মাতাল করা সুরে
আমি হারাবো আমার সমস্ত অস্তিত্ব, হৃদয় ।

আমাকে ফিরে পেতে হলে তোমাকে
শিশির ভেজা সবুজ গালিচা হতে হবে
আমার নুপুর পড়া আলতা রাঙা পা
তোমার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যাবে!

তখন না হয় জড়িয়ে নিও আমার পা দুখানি,
একটু একটু করে আমার সারা অঙ্গ, হয়তো
তখন তুমি আবারো খুঁজে পাবে সেই আমাকে,
খুঁজে পাবে আমার হারিয়ে যাওয়া অস্তিত্বকে।

দিলশাদ জাহান খান
১৩,০৬,২০২০ইং

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD