শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

কৃষ্ণাঙ্গ যুবকের স্মরণে হোয়াইট হাউসের সামনের রাস্তার নাম `Black Lives Matter Plaza’

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২০

পুলিশি অত্যাচারে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে ক্রমশ উত্তাপ বাড়ছে আমেরিকায়। এই অবস্থায় ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার হোয়াইট হাউসের সামনের রাস্তার নামকরণ করলেন Black Lives Matter Plaza। Black Lives Matter, এই স্লোগানেই প্রতিবাদে মুখর হয়ে উঠেছে আমেরিকা। এদিকে লস অ্যাঞ্জেলিস, ওয়াশিংটনের মতো শহরে কার্ফু কিছুটা শিথিল হওয়ার পর এ দিন ফের জনস্রোত নামে রাজপথে। নিউ ইয়র্কে প্রতিবাদ মিছিলে পা মেলান জর্জের দাদা টেরেস।

জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদীরা। হোয়াইট হাউসের সামনের রাস্তায় হলুদ রং দিয়ে এই স্লোগান লিখে দেওয়া হয়। প্রতিবাদীদের সম্মান জানাতেই এই নামকরণ বলে জানালেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। মুরিয়েলের প্রধান সহকারী জন ফ্যালাসিচিও জানিয়েছেন, ‘হোয়াইট হাউসের সামনের রাস্তায় কার অধিকার, এই নিয়ে গত সপ্তাহে সমস্যা তৈরি হয়। এই নামকরণের মাধ্যমে মেয়র পরিষ্কার করে দিলেন যে এই রাস্তা কাদের। কিনি শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাতেই এই নাম দিয়েছেন’।

প্রতিবাদীদের ওপর যে ভাবে ফেডেরাল আইন ব্যবহার করে সেনা নামানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। প্রতিবাদের নামে বিক্ষোভকারীরা ওয়াশিংটন এবং অন্য শহরে লুঠপাট করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ দিকে, রবিবারের বিক্ষোভে পুলিশি অভিযানে আহত হয়েছিলেন জাস্টিন হোয়েল নামে এক কৃষ্ণাঙ্গ যুবক। তাঁর অবস্থা এখনও গুরুতর। মাথায় গভীর চোট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। জাস্টিনের দাদার কথায়, ‘রক্তাক্ত ভাইকে তুলে নিয়ে যাওয়ার সময়েও আমাদের লক্ষ্য করে রবারের বুলেট ছুড়ছিল পুলিশ!’ করোনা-বিধির জন্য এখন হাসপাতালে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখাও করতে পারছেন না জোসুয়া।

এরই মধ্যে নিউ ইয়র্কে ৭৫ বছরের প্রতিবাদীর মাথা ফাটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সাসপেন্ড করা হয়েছে দুই পুলিশকর্মীকে। জর্জ ফ্লয়েডকে নিয়ে ট্রাম্পের প্রচার কমিটির পোস্ট করা একটি ভিডিয়ো এ দিন ডিলিট করে দিয়েছে টুইটার। তাদের বক্তব্য, কপিরাইট নিয়ে অভিযোগ এসেছে তাদের কাছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD