শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খাদ্য ও তেলবোঝাই ২০টি জাহাজ আটকে রেখেছে আরব জোট

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০

খাদ্য ও তেলবোঝাই ২০টি জাহাজ ইয়েমেনের হুদাইদা বন্দর উপকূলে আটকে রেখেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এসব খাদ্য ও তেল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জনগণের জন্য আনা হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক হুদাইদা বন্দরের একজন কর্মকর্তা আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব জাহাজে জাতিসংঘের কর্মকর্তারা তদন্ত চালিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করেছেন।
আমেরিকাভিত্তিক অলাভজনক বেসরকারি সংস্থা আর্মড কনফ্লিকটস লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের মতে- সৌদি আরবের চাপিয়ে দেয়া গত পাঁচ বছরের যুদ্ধের কারণে এক লাখের বেশি মানুষ মারা গেছে।

এ প্রসঙ্গে ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি আল-মাসিরা টেলিভিশনকে বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে এসব জাহাজ দীর্ঘদিন ধরে আটকে রাখার মাধ্যমে সৌদি আরব ও তাদের সহযোগীদের বর্বরতার চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এছাড়া, তারা যে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নয় সে কথাও এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো।

হোসেইন আল-এজ্জি বলেন, খাদ্য ও তেলবাহী জাহাজ আটকে রেখে সৌদি আরব ইয়েমেনের জনগণকে এ সমস্ত প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত রাখতে এবং তাদের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD