শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে করোনার প্রাদুর্ভাবের মধ্যেই পঙ্গপালের হানা

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২০

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ভারতে পঙ্গপালের হানা।দিনে ৩৫ হাজার মানুষের এক বছরের খাবার খেতে পারে পঙ্গপাল।

ভারতে পঙ্গপালের হানায় ফসলি জমিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। দেশটির রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটসহ বিভিন্ন এলাকায় শস্য সাবাড় করে চলেছে পঙ্গপাল। করোনার দুর্যোগের মধ্যে এই পতঙ্গের হানায় কৃষিখাতে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

একেতো করোনার থাবা, তার ওপর ফসল খেকো পঙ্গপালের হানা। এ যেন মরার ওপর খাড়ার ঘাঁ। এরই মধ্যে পশ্চিম ভারতের ২৪টিরও বেশি জেলায় তাণ্ডব চালিয়েছে পঙ্গপাল বাহিনী। এক জায়গার ফসল সাবাড় করেই তারা চলে যাচ্ছে আরেক জায়গায়। পঙ্গপালের আনাগোনা থাকলেও গত দুই দশকে এমন হামলার মুখোমুখি হয়নি দেশটি।

পঙ্গপালের আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাট। পাকিস্তান থেকে এপ্রিলের শেষ দিকে ভারতে প্রবেশ করে পঙ্গপালের দল। এই পোকা দমনে কীটনাশক ছড়ানোর কাজও চলছে পুরোদমে।

পাকিস্তানেও চলছে পঙ্গপালের তাণ্ডব। গত দুই তিন দশকে এবারই সবচেয়ে বেশি পঙ্গপাল এসেছে এই এলাকায়। সংকট মোকাবিলায় এপ্রিলের পর স্কাইপে নয়টি বৈঠক করেছে দুই দেশ। যোগ দিয়েছে আফগানিস্তান ও ইরানের কৃষি কর্মকর্তারা।

বিশ্বের ৯০টি দেশে প্রায় সাড়ে চার কোটি বর্গ কিলোমিটার এলাকাকে পঙ্গপালের হামলাপ্রবণ এলাকা হিসেবে চিহ্ণিত করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। এরই মধ্যে পঙ্গপালের ঝাঁক দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকায়ও ছড়িয়ে পড়েছে।
এক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ৪ কোটি পতঙ্গ থাকে। জাতিসংঘ বলছে, দিনে ১৩০ থেকে ১৫০ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালিয়ে ৩৫ হাজার মানুষের একবছরের খাবার খেতে পারে পঙ্গপাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD