শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু যুদ্ধ, দারিদ্র্য ও লিঙ্গ বৈষম্যের স্বীকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: চরম দারিদ্র্য, যুদ্ধ অথবা লিঙ্গ বৈষম্যের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু। পহেলা জুন আন্তর্র্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার (৩০ মে) লন্ডন ভিত্তিক সেভ দ্য চিল্ড্রেন এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
তারা বিশ্বের বিভিন্ন স্থানে এই তিনটি প্রধান বিষয় কিভাবে শিশুদের থেকে তাদের শৈশব ছিনিয়ে নিচ্ছে তা নিয়ে গবেষণা চালিয়েছে।
সংস্থাটি দেখেছে যে ১শ’ কোটিরও বেশি শিশু দরিদ্র কবলিত দেশে বাস করে, ২৪ কোটি শিশু যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এবং ৫৭ কোটি ৫০ লাখ মেয়ে শিশু লিঙ্গ বৈষম্যের শিকার।
২০টি দেশে বসবাসকারী প্রায় ১৫ কোটি ৩০ লাখ শিশু এই ঝুঁকি তিনটির মধ্যে রয়েছে।
সেভ দ্য চিল্ড্রেন এর সিইও ক্যারোলিন মাইলস বলেন, ‘আমরা অনেক দেশে কিছুটা অগ্রগতি দেখছি। এই দেশগুলোতে বাল্য বিবাহ, শিক্ষা বঞ্চিত ও ভগ্ন স্বাস্থ্যের মতো বিষয়গুলোর উন্নতি ঘটেছে। তবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য এটা খুব দ্রুত ঘটছে না।’
প্রতিবেদনটিতে শিশুদের জন্য সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ঝুঁকির ১৭৫টি দেশের সূচক দেখানো হয়েছে।
সিঙ্গাপুর ও স্লোভেনিয়া প্রথমে রয়েছে। সবচেয়ে নিচের ১০টি দেশের ৮টি দেশই পশ্চিম ও মধ্য আফ্রিকার।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার ২০৩০ সাল নাগাদ শিশুদের শিক্ষা, সুরক্ষা, সুসাস্থ্য নিশ্চিতে জাতিসংঘের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল মাইলস তা পূরণ করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD