৩১শে মে থেকে সৌদি আরবে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে।লকডাউন শিথিলের অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মক্কা ছাড়া জুমার নামাজ আদায়ের জন্য সব মসজিদ খুলে দেয়া হবে। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, জুমার নামাজ শুরুর ২০ মিনিট আগে মসজিদ খুলতে হবে এবং নামাজের ২০ মিনিট পরই মসজিদ বন্ধ করে দেয়া হবে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করতে হবে মুসল্লিদের।
এছাড়া বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার কারফিউ কমিয়ে বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত করা হবে।
উল্লেখ্য , প্রথম ধাপে বিভিন্ন রুটে প্রতিদিন ৬০টি ফ্লাইট চলবে।