শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

মানুষ. ৬

শাহীন হাসান
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২০

ঐ উঁচু স্তম্ভের উপর দাঁয়ে আছেন যিনি
তিনি হতে পারেন কোন মহা-জননী
নীলিমার দিকে তার হাতের নিশানা
হাতে জ্বলছে জ্ঞান-মশাল: সমৃদ্ধি,
স্বাধীনতার প্রত্যয় প্রতীতির অগ্নি!

একদিন সেই হাত, মাটিতে লুটিয়ে পড়বে তার মহান
মাথাটা। এ জন্য সেদিন কোন ভয়ঙ্কর যুদ্ধ হবে না।
প্রেম-কাম চাষ-বাস বন্ধ থাকবে উড়াল-পাতাল সড়ক
সংস্কারের জন্য পাওয়া যাবে না, একটাও মানুষ
ভেঙ্গে পড়বে পেন্সিল বিল্ডিং, আইফেল টাওয়ার
তোমাদের আর সব বড় বড় অহংকার মানুষ!

খুলে যাবে হিংসার যতো ছিল বদ্ধ-তোরণদ্বার
তখন আলোয় ভিজে নেবে দারুণ অন্ধকার!
ডাঙার দিকে আসবে সামুদ্রিক প্রাণীকুল
দলে দলে শহর দখলে নেবে হিংস্র-শ্বাপদ
তোমাদের মহা সড়কেই হবে বংশ বিস্তার
শুয়ে বসে আলস্যে তারা করবে জীবন পার।

সাদা বাড়িটা থেকে হয় তো ঝরতে থাকবে রক্ত-
মানুষের খুলি, ইট পাথর আরও কতো কি নীল নকশা!
ক্রেমলিনে রাজ করবে ভয়ানক বিষাক্ত সর্পের বংশধর!
নিয়তি মহাকাল হয় তো খুলে দেবে সব সদর দরজা-
নিজেই ফেটে যাবে পারমাণবিক বোমাগুলো আচমকা!

তখনও ফুটবে ফুল। পাখি গাইবে তার সুমিষ্ট গান।
নদী বয়ে যাবে মৃদুমন্দ ধারায়। বসন্তের ইশারায়
ফুল তার পাপড়িতে, পাখি-প্রজাপতি তার পাখায়-
পালকে ভরে নেবে রোদ, আলোর বিচিত্র রঙ।
বাতাস নিশ্চিন্তে বাজাবে প্রাণের বাঁশি,
তখনও দাঁড়িয়ে থাকবে পৃথিবী।
আমাদের কবিতাহীন নির্মম পৃথিবী।
শুধু থকবে না মানুষ।।

মানুষের সমুখে রেখে গেছে
এই জনমানবশূন্য গোলোকটা-
মহামারির করোনা ভাইরাস!
এখানেই কি পৃথিবীর শেষ?
নাকি কি নতুন পৃথিবীর উন্মেষ, মানুষ?
০৮.০৫.২০২০

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD