শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২০
লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ। ছবি-সংগ্রহ

মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ হাজার মানুষের মৃত্যু এবং সাড়ে ১৪ লাখের বেশি সংক্রমিত হলেও লকডাউনের বিরুদ্ধে সশস্ত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পও লকডাউন বাদ দিয়ে সবকিছু স্বাভাবিক করার পক্ষেই মত দিচ্ছেন। সমালোচকরা বলছেন, দেশটিতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা বিজ্ঞানসম্মত না করে রাজনৈতিকভাবে চালানো হচ্ছে। করোনা এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে, ইউরোপের প্রভাবশালী জার্মানিও অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। আর অর্থনীতির গতি স্বাভাবিক করতে ইতালিতে সামনের মাস থেকে চলাফেরায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ হয়। এর আগেও সেখানে একই ধরনের বিক্ষোভ হয়েছে। ঐ রাজ্যে ৫০ হাজারের বেশি মানুষ সংক্রমিত এবং প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাই ভাইরাসের বিস্তার রোধে রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার ‘স্টে হোম অর্ডার বা বাড়িতে থাকুন’ নিষেধাজ্ঞা ২৮ মে পর্যন্ত বাড়িয়েছেন। এ নিয়ে গভর্নরের বিরুদ্ধে মামলাও করেছেন রিপাবলিকান সমর্থিত আইনপ্রণেতারা। বৃহস্পতিবারের প্রতিবাদ গত দুবারের চেয়ে আলাদা ছিল। বৃষ্টি এবং বজ্রপাতের কিছুটা প্রভাব পড়েছে। রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ক্যাপিটল ভবনের সামনে অনেকেই রেইনকোট শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন। সঙ্গে আনেন নিজেদের লাইসেন্স করা অস্ত্র। তারা গভর্নরকে হুমকি দেন। অনলাইনেও গভর্নরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সশস্ত্র বিক্ষোভকারীরা দিনটিকে ‘বিচার দিবস’ বলে উল্লেখ করেছেন। তারা ‘স্টে হোম’ নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছেন।

গভর্নর বলেছেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিজ্ঞানসম্মতভাবে। কিন্তু বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যাডাম দেঙ্গেজেলি গভর্নরকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেন। প্রতিবাদকারী লিন গভর্নরের উদ্দেশে বলেন, ‘এটি হাস্যকর। আমাদের সঙ্গে ঝামেলা বন্ধ করুন, আমাদের রাজ্যটি খুলুন এবং নাপিতকে তার লাইসেন্স ফিরিয়ে দিন। কত দুঃসাহস আপনার?’মিশিগানে এর আগের বিক্ষোভে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন জানিয়েছিলেন। তিনি ডেমোক্র্যাট দলীয় গভর্নরকে রাজ্যকে স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে নিউ ইয়র্কে নাগরিকদের ঘরে থাকার আদেশ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া আরো কিছু অঙ্গরাজ্যেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। আবার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঘরের বাইরে যাচ্ছেন মার্কিনিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD