যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩,৮৫,৮৩৪ জন , মৃত্যু হয়েছে ৮১,৭৯৫
হোয়াইট হাউজের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সবার থেকে আলাদা থাকার কারণ দেখিয়ে তার মাস্ক পরার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।
হোয়াইট হাউজের দুইজন করোনায় আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। এখন থেকে হাউজের কর্মকর্তাদের সবসময় মাস্ক পরেই করতে হবে দাপ্তরিক কাজ। সবার থেকে দূরত্ব বজায় রাখার কারণে তার মাস্ক পরার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
দেশটির তিন শীর্ষ কর্মকর্তা সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে তিনি জানান দেশটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।
তবে আপাতত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে হবে, দাপ্তরিক কাজে তার সাথে ফোনে কথা বলা যেতে পারে বলে জানান ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক ও পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনা আক্রান্ত হন।