শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : জাপানে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল

জার্মান বাংলা অনলাইন:
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০

জাপানে পরীক্ষার সংখ্যা নিয়ে সমালোচনা চলতে থাকলেও কর্তৃপক্ষ মনে করছে মৃত্যুর সংখ্যা অন্যান্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম থেকে যাওয়া জাপানের অনুসৃত পথের কার্যকারিতার প্রমাণ তুলে ধরছে। তবে তা সত্ত্বেও জনগণের প্রতি সজাগ থাকার আহ্বান জানানো অব্যাহত রেখেছে জাপান সরকার।

করোনাভাইরাস সংক্রমণে ১৫ জনের মৃত্যু নিশ্চিত করার পর সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫০৩। শনিবার প্রথমবারের মতো টোকিওতে একদিনে ১৫ জন মারা গেছে। জাপানের রাজধানীতে  শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।

রাজধানীতে শনিবারও ১৬০টি নতুন সংক্রমণ শনাক্ত করা হয়। এই সংখ্যা গত শুক্রবারের চাইতে ৫টি কম হলেও এর আগের দুদিনের চাইতে অনেক বেশি।

জাপানের রাজধানী এখনো দেশে করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় ক্লাস্টার বা গুচ্ছ এলাকা হিসেবে গণ্য হয়ে আসছে। পশ্চিমের ওসাকা ও অন্যান্য শহরে সংক্রমণ হ্রাস পেলেও টোকিওতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন প্রমাণিত হচ্ছে। তবে তা সত্ত্বেও জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি এবং গোল্ডেন উইকের চলমান ছুটিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া সহ সরকারের সুপারিশ করা স্বাস্থ্য বিধি মানুষ মেনে চললে দ্রুত পরিস্থিতির অগ্রগতি লক্ষ্য করা যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD