শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

নেত্রকোনার পূর্বধলায় আওয়ামীলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

সোহান আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোন জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় সরিস্তলা বাজারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর তাতী লীগের সহ-সভাপতি সাইফুল আলম খান, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ কছম উদ্দিন, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা এস,এম আবুল কালাম আজাদ, মোঃ এমদাদুল হক, আতিকুর রহমান উজ্জল ও বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ। আলোচনা সভায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহন করেন। পরে দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD