বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় প্রথম এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বসবাসকারী এমরান হোসেন মুন্না (৩০) এরআগে তিনি জ্বর কাশি সর্দিতে ভূগছিলেন।গত ১৩ এপ্রিল বিকালে তার করোনা টেস্ট করলে পজিটিভ ধরা পড়ে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাত ৩টায় কেপটাউনের একটি হাসপাতালে তিনি মারা যান। করোনা পজিটিভ ভাইরাস ছাড়াও তার ডায়বেটিস, ব্লাড প্রেসার সহ অন্যান্য রোগে ভোগছিলেন তিনি।
তিনিই একমাত্র বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হওয়ার ঘটনা ছিল।
তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কানিশাইল গ্রামে বলে জানাগেছে।
ইতিমধ্যে নিহত মুন্না অবেদন করে দক্ষিণ আফ্রিকায় থেকে ইতালি যাওয়ার ভিসা পেয়েছিলেন। লকডাউনের ফলে যেতে পারেননি।