শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের প্রায় ২৭ লাখ মানুষ করোনায় খাদ্যাভাবে পড়তে চলেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২৫ লাখের বেশি মানুষ এবং মারা গেছে আরও ১ লাখ ৭৭ হাজার। করোনা কেবল মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়িয়েছে তা নয়, এতে খাদ্যাভাবে পড়তে চলেছে বিশ্বের প্রায় ২৭ লাখ মানুষ। এই আশঙ্কা ব্যক্ত করেছে খোদ জাতিসংঘ।

মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই মহামারির কারণে চলতি বছর বিশ্ব জুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হতে পারে।

এখনই ব্যবস্থা নেওয়া না হলে প্রায় ২৭ কোটি ( ২৬ কোটি ৫০ লাখ) মানুষকে অভুক্ত থাকতে হতে পারে বলে ইঙ্গিত দিলেন বিশ্ব খাদ্য প্রকল্পের মুখ্য অর্থনীতিবিদ আরিফ হুসেন।

মঙ্গলবার প্রকাশিত এই সংক্রান্ত রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস-ও। এই রিপোর্টের ভিত্তিতে সব দেশকে একজোট হয়ে পদক্ষেপ নেবারও আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

প্রতিবেদনে বলা হয়, এ বছর আরও ১৩ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সব মিলিয়ে সংখ্যাটা ২৭ কোটিতে পৌঁছতে পারে বলে আশঙ্কা তাদের।

জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন সাধারণ মানুষের একটা বড় অংশ। বিশ্বব্যাপী লকডাউন ও মন্দার কারণে খাদ্যসামগ্রী বণ্টনেও অসুবিধা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং উদ্বাস্তু ও গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষেরা।

এর আগে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনেও ওঠে করোনায় বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয়া সম্ভাবনার প্রসঙ্গটি। সেখানে কোভিড-১৯ প্রতিষেধক আবিষ্কার হলে তা যাতে সব দেশ পায়, সেই নীতিতে সর্বসম্মতি জানিয়েছে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ।

এদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেনের মতো বহু দেশ আগামী মাসেই লকডাউন তোলার কথা ভাবছে। তবে তাদের এই পদক্ষেপে বিপদের আশঙ্কা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু-র প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, এই ভাইরাস এখনও অনেকটাই অচেনা। প্রতিষেধকও এখনও আবিষ্কার হয়নি। তাই নিয়ম না-মানলে আগামী দিনে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে করোনাভাইরাস।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD