শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : লকডাউন ইস্যুতে চলছে বিতর্ক

জার্মান বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে বিভিন্ন রাজ্যর মধ্যে। এমনকি কোনও কোনও রাজ্যে লকডাউন তুলে নিতে বিক্ষোভও করেছে বহু মানুষ।

যেসব রাজ্য লকডাউনের বিরোধী তাদের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। অন্যদিকে, এরই মধ্যে ইউরোপের অনেক দেশে সীমিত আকারে লকডাউন তুলে নেয়া হয়েছে। পাশাপাশি ভাবা হচ্ছে পুরোপুরি তুলে নেয়ার বিষয়েও।

যুক্তরাষ্ট্রের দুই অঞ্চলে এখন দুই রকম মনোভাব। কোনও রাজ্য চাইছে তুলে নেয়া হোক লকডাউন, আবার অন্যরা চাইছে জনস্বাস্থ্য বিবেচনায় জারি থাকুক লকডাউন। তুলনামূলক কম আক্রান্ত ওহিও, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, ভার্জিনিয়া, কেন্টাকি, উটাহর মতো রাজ্যগুলোতে অনেকেই দাবি তুলেছেন, অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচাতে স্বাভাবিক করা হোক জীবনযাত্রা।

অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, ম্যাসাচুসেটস, কানেটিকাটের মতো সাতটি অঙ্গরাজ্যে ১৫ই মে পর্যন্ত বহাল থাকবে লকডাউন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অর্থনীতির পুনরুদ্ধারে শিগগিরই লকডাউন তুলে নেয়ার পক্ষে।

যুক্তরাষ্ট্রে যখন লকডাউনের পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে, তখন ইউরোপের অনেক দেশই ভাবছে অবরোধ পুরোপুরি তুলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবে নাগরিকদের। প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া আংশিক লকডাউন তুলে নিয়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায়, কঠোর লকডাউন আরোপ করা স্পেনেও স্বল্প মাত্রায় চালু হয়েছে বিভিন্ন সেবা। পরিস্থিতির উন্নতি হলে সামনের মাসের শুরুতে দেশটি ফিরে আসতে পারে স্বাভাবিক অবস্থায়। সুইজারল্যান্ডে তিন ধাপে তোলা হবে লকডাউন।

তবে ইতালিতে সহসাই তুলে নেয়া হচ্ছে না লকডাউন। আর এরই মধ্যে লকডাউনের সময়সীমা ১১ই মে পর্যন্ত বাড়িয়েছে ফ্রান্স।
এছাড়া, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্রসহ বেশিরভাগ দেশেই চলতি মাসের পর তুলে নেয়া হবে আংশিক নিষেধাজ্ঞা। ইউরোপের বেশিরভাগ দেশই এখন ভাবছে, মে মাসের প্রথম সপ্তাহেই খুলে দেবে শিক্ষা প্রতিষ্ঠান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD