শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ছাইয়েদুল ইসলাম,চীন প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০
নিহত মোঃ ময়নুদ্দিন ওরফে মাইন (২২) ।

চীনের ইউনান প্রদেশে চেনগং শহরে অবস্থিত ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র মোঃ ময়নুদ্দিন ওরফে মাইন (২২) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে মোটরসাইকেলে ছাত্রাবাসে ফেরার পথে এ ঘটনা ঘটে।

মাইনের গ্রামের বাড়ী যশোহর জেলার চৈাগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আব্দুল মালেক ও নাসিমা বেগমের একমাত্র ছেলে মাইন। চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

কলেজে অধ্যয়নরত মাইনের বন্ধুদের মাধ্যমে জানা যায়, মাইন দুই বছর ধরে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষে ৪র্থ সেমিস্টারে পড়াশোনা করছিলো। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী মোটর বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অফ কুনমিং ইউনিভার্সিটিতে নেওয়া হয়। রাত ১১টায় তিনি মৃত্যু বরন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের হাতে এখন কোন সুযোগ নেই। করোনাভাইরাসের কারনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা ধীর গতিতে চলছে। তবে দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে হসপিটালের খরচসহ অন্যান্য সার্বিক সহযোগিতায় তারা ছিল। বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।

বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং এর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি ছাত্র রাত ১২টার দিকে জানায় একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণ করেছে। তারপর আমরা কনস্যুলেট অফিস থেকে চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অফ কুনমিং ইউনিভার্সিটি হাসপাতালে রাত ১:৩০ মিনিটে পৌছায়। হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট, ডির্পাটমেন্টের ডিন এবং কোর্স কো-অর্ডিনেটর এর সাথে কথা হয়। তাছাড়া হাসপাতালের পরিচালকের সাথেও কথা হয়। আজ সকালে পরিবারে সাথে আমাদের কথা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে সকল এয়ারলাইন্স বন্ধ আছে। তাছাড়া একমাত্র থাই এয়ারওয়েজ লাশ বহন করে। পরিস্থিতি স্বাভাবিক হলে লাশ পাঠানোর ব্যবস্থা করা হবে।

বর্তমানে লাশ চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অফ কুনমিং ইউনিভার্সিটির মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD