শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানি মন্ত্রির আত্মহত্যা

ফাতেমা রহমান রুমা,জার্মানি।।
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২০
থমাস শেফার।ফাইল-ছবি

জার্মানির হেস অঞ্চলের রাজ্য মন্ত্রী থমাস শেফার আত্মহত্যা করেছেন।শনিবার (২৯ মার্চ) সেখানকার হোচাইম শহরে হাইস্পিড রেল লাইন থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি পড়ে ছিল।ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ দু’দশক ধরে হেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শেফার। চ্যান্সেলর অ্যাজেলা মের্কেলের সেন্টার রাইট ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর সদস্য ছিলেন তিনি। বুফিয়েরের উত্তরসূরি হিসাবেও তাঁকে ভেবে রেখেছিলেন অনেকে।

৫৪ বছর বয়সী মন্ত্রী আত্মহত্যা করেছেন বলে ওয়াইসব্যাডেন প্রোসিকিউশন অফিস মনে করছে। ফ্রাঙ্কফুর্টের হেসে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে ডয়েচে ব্যাংকসহ গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্টান রয়েছে। এছাড়া ফ্রাঙ্কফুর্টে ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান।

মৃত্যুর আগে স্ত্রীর জন্য একটি নোট লিখে গেণে ওই মন্ত্রী। তাতে তার এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত রয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাসের বিস্তারের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। মানুষের অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো দেখছিলেন। এ কাজ করতে গিয়ে অবসাদে ভুগছিলেন তিনি। একারণে আত্মহত্যার করতে পারেন থমাস শেফার।

বিষয়টি রাজ্যের প্রধানমন্ত্রী ভলকার বউফিয়ার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শোকাহত, কোনকিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে।

উল্লেখ্য, জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৫৮ হাজার ২৪৭ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৫৫ জন।

জার্মানিতে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD