শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় মানবিক বিবেচনায় পর্তুগালে বৈধতা প্রদান

পর্তুগাল প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনা ভাইরাস বিপর্যয়ে পর্তুগালের সকল অভিবাসন প্রত্যাশীদের বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এ বৈধ হওয়ার আবেদন করা ছিল শুধুমাত্র তারা এ সুযোগের আওতায় পড়বে। গত শুক্রবার রাতে একটি আদেশে এমনটি জানিয়েছেন পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা।

এতে জানানো হয় পর্তুগালের অভিবাসন অধিদপ্তর তথা SEF এর আবেদনের কাগজটি এখন থেকে অস্থায়ী রেসিডেন্স পারমিট হিসেবে গণ্য হবে। এই প্রমান বা আবেদনের কাগজ দিয়ে এখন থেকে পর্তুগালের সকল রাষ্ট্রীয় সেবা নিতে পারবে বিশেষ করে স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা বা সোসাল সিকিউরিটি সহ অনন্য সুযোগ সুবিধা।

পর্তুগালে যারা রাজনৈতিক সহ বিভিন্ন ধরনের আশ্রয়ে আছেন তারাও এই আদেশের আওতায় পড়বে। ‘করোনা ভাইরাস সঙ্কটের সময়ে এটি আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য’ বলে মন্তব্য করেছেন মন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা।

এসময় সরকার নিশ্চিত করেছেন যে, সকল অভিবাসী যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এ আবেদন অপেক্ষমাণ রয়েছে তারা এখন থেকে নিয়মিত বলে বিবেচিত হবেন এবং অনন্য নাগরিকের মত সামাজিক অধিকার সহ সকল সুযোগ সুবিধা পাবেন। এই আদেশটি কার্যকর হবে ১৮ মার্চ থেকে, যেই দিন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পর্তুগালে জরুরি আইন জারী করা হয়েছে।

এর আওতায় এখন থেকে এসকল আবেদনকারী জাতীয় স্বাস্থ্যসেবা বা অন্যান্য স্বাস্থ্যসেবার অধিকার, সামাজিক সহায়তা সুবিধা সমূহ, ইজারা চুক্তিতে স্বাক্ষর, কর্মসংস্থান চুক্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার এবং প্রয়োজনীয় সরকারী সেবা চুক্তি সহ সকল নাগরিক সুবিধা পেতে অস্থায়ী অনুমোদন হিসেবে বিবেচিত হবে।

সাম্প্রতিক সময়ে অন্য একটি আদেশে যাদের যাদের ভিসা বা কার্ডের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি পরে শেষ হবে তাদের ভিসা বা কার্ডের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছে।

ঠিক কতজন আবেদনকারী রয়েছেন SEF এই মুহুর্তে সঠিক সংখ্যা বলতে পারছেনা। তবে ২৭ মার্চ পর্যন্ত যাদের আবেদন করা আছে তাদের রেসিডেন্স কার্ড প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে ১লা জুলাই থেকে পূনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সারা বিশ্বের ন্যায় পর্তুগালেও ছড়িয়ে পড়লে ২০ টি অভিবাসী সংগঠনের দাবি ছিল যারা পর্তুগালে বৈধ ভাবে কাজ করছে এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে তাদের বৈধ করার বিষয়ে।

এপ্রসঙ্গে কথা হয় পর্তুগাল অভিবাসন অধিদপ্তরে কর্মরত একমাত্র ইন্দো এশিয়ান সহকারী অফিসার “মঈন উদ্দিন আহমেদ” এর সাথে। তিনি বলেন, সরকার আপাতত সকল অভিবাসন প্রত্যাশী যারা SEF আবেদন করেছেন তাদেরকে বৈধতা প্রদান করা হয়েছে। অথ্যাৎ তারাও এখন থেকে সকল নাগরিক সুবিধা সুবিধা পাবেন তবে ১লা জুলাই থেকে তাদের রেসিডেন্স পারমিট ইসুর বিষয়ে সাক্ষাৎকারের সময় নির্ধারন করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD