শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহ্যবাহী চেরি ফুল উৎসব জাপানে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

চেরি ফুলের দেশ জাপান। ফুলে ঢাকা অপরূপ এক রাজ্য। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল জুড়ে জাপানের সর্বত্র শুধু বিচিত্র চেরির সমাহার। এ দু’মাসে অন্য হাজারো ফুল ফুটলেও চেরি ফুল পুরো জাপানটাকে ঢেকে ফেলে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাপানের সবচেয়ে জনপ্রিয় চেরি ফুল উৎসব।

উৎসব থাকবে এপ্রিল পর্যন্ত। সবসময়ই উৎসবের প্রথমদিকে টোকিও ও এর আশপাশের এলাকায় একসঙ্গে এ ফুল ফোটে। এবারও টোকিওতে সবার আগে ফুটতে শুরু করেছে ঐতিহ্যবাহী চেরি। জাপানের আবহাওয়া সংস্থা চেরি ফুলের মৌসুম শুরুর ঘোষণা করেছে, ফলে নগরবাসী চেরি গাছ ও ফুল সংক্রান্ত আইটেমগুলো নিয়ে মাতোয়ারা হয়ে উঠতে পারবেন।

চেরি ফুল ঘিরে জাপানিদের ‘হানামি’ উৎসব দেখার জন্য প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে লাখো পর্যটক ভিড় জমান জাপানে। এবারও পর্যটক আসা শুরু হয়েছে। জাপানিরাও এ ফুল ঘিরে উৎসবের নানান প্রস্তুতি নিয়েছে। অনেক জায়গায় উৎসব শুরু হয়েছে। তবে চলতি সপ্তাহে টোকিও সিটির প্রায় সর্বত্রই চেরি ফুল ফুটবে।

বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ফুল ফোটার সঙ্গে সঙ্গে এ উৎসব দেখা যাবে। ইতোমধ্যে টোকিও সিটির বিভিন্ন স্থানে এ উৎসব শুরু হয়েছে। টোকিও’র পার্ক, মাঠ, স্কুল, সড়কসহ সর্বত্র গোলাপি ও সাদা রঙে ছেয়ে থাকবে দু’সপ্তাহ। জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, এ বছর প্রথম চেরি ফুল গড় সময়ের ৯ দিন আগেই ফুটতে শুরু করেছে।

চেরি নিয়ে সারা বিশ্বেই চলে ব্যাপক উন্মাদনা। জাপানের জাতীয় ফুল বলে তারা এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। প্রায় দেড় হাজার বছর ধরে জাপানিরা এই ফুল নিয়ে উৎসব পালন করে আসছে, যাকে ‘হানামি’ উৎসব বলা হয়। হানামি জাপানি শব্দ, এর অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। অনিন্দ্য সুন্দর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে জাপানিরা এ উৎসবের আয়োজন করে। উৎসব পরিণত হয় মিলনমেলায়।

জাপানিজরা চেরিকে বলে সাকুরা। গুচ্ছবদ্ধ ফুলগুলো প্রধানত গোলাপি, সাদা ও লাল রঙের হয়। পাপড়ি ও ফুলের গড়ন বিচিত্র। এমন কোনো অঞ্চল নেই যেখানে চেরি ফুলের গাছ নেই। আশ্চর্য এক চেরি ফুলের দেশ জাপান!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD