শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই রবিবার (২২ মার্চ) দেশের পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনীকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোভিড -১৯ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তিনি এক সংবাদ সম্মেলনে ইসমাইল সাবরি বলেন “আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর সহায়তায় বর্তমান পরিস্থিতি আরও কার্যকর করা হবে। সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সবাই ঘরেই থাকবে তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করবে।
তিনি বলেছেন, সরকার আশা করেছে সেনাবাহিনীর সহায়তায় মালয়েশিয়ার সার্বিক পরিস্থিতি আরও ভাল ভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
তিনি আরও বলেন, অদিকাংশ মানুষের সরকারে আদেশের প্রতি আনুগত্য বেড়েছে , কিন্তু এখনও এমন অনেকে ঘরের বাইরে যাচ্ছে যেমন গেমস খেলতে, খেলার মাঠে গিয়ে এবং খাবারের দোকান গুলিতে ভিড় করছে।