শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জার্মানবাংলা অনলাইন:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সরকার।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ ১৬ মার্চ, সোমবারের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে। ছুটির এই সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে। আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আজ ১৬ মার্চ (সোমবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এর আগে মন্ত্রিসভায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

আগামীকাল ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিব বর্ষের অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই মুজিব বর্ষের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু গাছ লাগানোর বিষয় আছে। প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকেরা জমায়েত ছাড়া গাছ রোপণ কর্মসূচি নিশ্চিত করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনে রমজান এবং গরমকালের ছুটি আছে। প্রয়োজন হলে সেই ছুটির সঙ্গে এখনকার ছুটি সমন্বয় করা হবে।

১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখনো সময় আছে। কাছাকাছি সময়ে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD