শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন রৌমারীর রানা

আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্বর্ণপদক দেয়া হয়। এ বছর দেশের ৩৬ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭২ শিক্ষার্থীকে (৮৮ ছাত্রী ও ৮৪ ছাত্র) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেয়া হয়।

বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ সোয়াইব হোসেন রানা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা নটান পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল অদুদ মন্ডল এর সন্তান। সে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং এর ছাত্র।ডিপার্টমেন্ট অনুষদ: ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ২০১৮ সালে উক্ত অনুষদ হতে সর্বোচ্চ সিজিপিএ(৩.৬৩) অর্জন করায় প্রধানমন্ত্রী তাকে এই স্বর্ণপদক প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্টার(ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান আবির, লোক প্রশাসন বিভাগের পরীক্ষা কমিটির প্রধান সঞ্জয় কুমার, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবীব প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD