শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জালালাবাদ এসোসিয়েশন পালেরমো শাখার উদ্যোগে মহান ভাষা দিবস পালিত

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

গত ২৩শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পালেরমোতে জালালাবাদ এসোসিয়েশন পালেরমোর উদ্যোগে এক বর্ণমালা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পালেরমোর স্থানীয় একটি হল রোমে বিপুল সংখ্যক শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। জালালাবাদ এসোসিয়েশন পালেরমোর শাখার সভাপতি ফারহানাজ তানজিন জুলিয়া-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুশন মিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী সাহেদ আহমেদ চৌধুরী (মাস্টার সেলিম), উপদেষ্টা মো. আবু শহীদ, সিনিয়র সহসভাপতি রতন কুমার ঘোষ, প্রধান কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহ ফেরদৌস আলম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ভূপেন্দ্র সূত্রধর ভূবন, কোষাধক্ষ্য লাভলু মিয়া, দপ্তর সম্পাদক আতাউর মিয়া, প্রচার সম্পাদক মুক্তার মিয়া, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জামিল হোসেন, ইউনুস মিয়া, আসকির মিয়া, কাবিল মিয়া প্রমুখ। বক্তারা বলেন একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল-সবুজের পতাকা আর আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি। বাংলা ভাষাকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও সারা বিশ্বে ছড়িয়ে দিতে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেন পালেরমোর কমুনির উপদেষ্টা পরিষদের সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন পালেরমো শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডালিয়া আক্তার সুমি, Consiglio d’ Istituto I.C.S. Perez-madre teresa di calcutta র উপদেষ্টা পরিষদের সভাপতি সামসুল হক আঁখি,পালেরমো বিএনপির সভাপতি বদরুল আলম শিপু, সিসিলি আওয়ামীলীগের আহ্ববায়ক জাহিদ খান মিহির, বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানেয়া পালেরমোর সভাপতি মিয়া মহসিন সরকার, বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অমর একুশে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD