শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালী আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সম্মেলন

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ২৯শে মার্চেই অনুষ্ঠিত হবে। গত ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী রোমে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের আয়োজনে সাংবাদিক সম্মেলনে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়া।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খানের পরিচালনায় আহবায়ক জি এম কিবরিয়া বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন আগামী ২৯শে মার্চ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্মেলন করার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন আলোচনা সাপেক্ষে সম্মেলন তারিখ পরিবর্তন বিষয়ে ইতালী আওয়ামী লীগের কার্যকরী কমিটি যদি মনে করে, সে ক্ষেত্রে সম্মেলন তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে ২৯শে মার্চকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দরা আরোও জানান, সদস্য ফরম ইতিমধ্যেই ছাড়া হয়েছে। ইতালী আওয়ামী লীগের এবং বিভিন্ন আওয়ামী সংগঠনের যারা রয়েছেন, তাদের সহ অন্যান্যদের সদস্য ফরম গ্রহন করার জন্য আহ্বান জানান।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, নির্বাচন কমিশনার দিদারুল আবেদীন, জালাল উদ্দিন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহ আলম, আফতাব বেপারী, মোঃ লিটন হাজারী ও মুজিবুর সিকদার।
এই সময় সাংবাদিক সম্মেলন থেকে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য তারা সকল নেতৃবৃন্দদের আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD