শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট : সিরাজগঞ্জ টাইগার্স চ্যাম্পিয়ন

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ টাইগার্স। শনিবার ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ সিক্সার্সকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হয়ে হ্যাট্টিক শিরোপা ঘরে তুলেছে দলটি। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে টাইগার্স।
দলের হয়ে জাহিদ জিহাদ ২৪ বলে ৩০, মোহাম্মদ এনাম ১১ বলে ২৬ ও পারভেজ শেখ ২৯ বলে ২৬ রান করেন। সিক্সার্সের মাহমুদুল হাসান মিলন ৩৯ রানে তিনটি উইকেট লাভ করেন।

জবাবে টাইগার্স বোলারদের তোপের মুখে দাড়াতেই পারেনি সিক্সার্সের ব্যাটসমানরা। ১৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৬৯ রান। দলের হয়ে রকিবুল রকি (১৮), ইশিতিয়াক সরকার মিলন (১২) ও মাহমুদুল হাসান মিলন (১০) রান ছাড়া কেউ দুই অংকের ঘর ছুতে পারেনি।

টাইগার্সের বোলার মাহফুজ শুভ ১০ রানে ৩টি ইউকেট লাভ করেন। এছাড়া পারভেজ শেখ ১১ রানে, সবুজ আলী ১৩ রানে ও জিয়াউর রহমান ৬ রানে ২টি করে উইকেট পান। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন পারভেজ শেখ। খেলাটি সরাসরি স¤প্রচার করে বেসরকারি টেলিভিশন বাংলাটিভি।

ফাইনাল খেলা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের সচিব কবির বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD