শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

জামালপুর জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর সদর উপজেলা শাখা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মজিবর রহমান মাস্টার’র ২৭ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি রবিবার রাতে স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

জামালপুর জেলা বিএনপির সহসভাপতি মো. ফজলুল হক’র সভাপতিত্বে,আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায়,অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিউর রহমান সফি,সহসভাপতি সেলিনা বেগম,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,সাজ্জাদ হোসেন পল্টন,সদস্য আব্দুল রাজ্জাক লিটন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু,জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল,জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD