শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

শীঘ্রই মালয়েশিয়া ” শূন্য-ব্যয়ের নিয়োগ” চুক্তি চূড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

বাংলাদেশী শ্রমিকদের আনার ব্যাপারে খুব শীঘ্রই মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে ” শূন্য-ব্যয়ের নিয়োগ” চুক্তি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়া মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেন,“আমি খুব শীঘ্রই শূন্য-ব্যয় নিয়োগের চুক্তিতে থাকা শর্তাবলী নিয়ে চূড়ান্ত করার জন্য মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিটি মিটিং বৈঠক করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাচ্ছি।বাংলাদেশের সাথে প্রায় সমস্ত বিষয় নিষ্পত্তি হয়ে গেছে এবং আমরা এটি চূড়ান্ত করার খুব কাছাকাছি এসেছি।“

তিনি আরও যোগ করে বলেন, “বাংলাদেশ সরকার বলেছে যে তারা আগের মতো প্রক্রিয়ায় বাংলাদেশী শ্রমিক পাঠাবে না। কিন্তু নতুন চুক্তির শর্তগুলি নেপালের সাথে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যে চুক্তি হয়েছে তার অনুরূপ হবে বাংলাদেশের সাথে।”

আমদানিকারক দেশগুলির প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্রর বাণিজ্য নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বাংলাদেশী শ্রমিক আনার ক্ষেত্রে মালয়েশিয়া সরকার শূন্য মূল্যের নিয়োগ চুক্তি প্রতিষ্ঠা করতে চাইছে। যার ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন চুক্তিগুলি নেপালের সাথে স্বাক্ষরিত নিয়োগ চুক্তির অনুরূপ হবে।

চুক্তির অধীনে নিয়োগকর্তারা শ্রমিক নিয়োগ ক্ষেত্রে সেবা মূল্য, দ্বি-মুখী বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, সুরক্ষা স্ক্রিনিং এবং শুল্ক মূল্য গুলির জন্য দায়বদ্ধ থাকবে।

এদিকে, কুলাসেগারন স্থানীয় রাবার গ্লোভ প্রস্তুতকারীদের অবিলম্বে সামাজিক কমপ্লায়েন্স অডিট রিপোর্ট (এসসিএআর) জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কারণ আমদানিকারক দেশগুলি টেকসই নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার রেজুলেশন খুঁজতে থাকে।

তিনি আরও বলেছিলেন , রাবার গ্লাভস বিশ্বের বৃহত্তম উত্পাদক এবং শীর্ষস্থানীয় রফতানিকারী হিসাবে মালয়েশিয়া অবস্থান। যার ফলে মালয়েশিয়ার কোম্পানি অভিবাসী শ্রমিকদের কল্যাণে সর্বোচ্চ মানের সেবা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD