শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

দেশ ছাড়লেন অলিম্পিক মেডেল জয়ী ইরানী একমাত্র নারী অ্যাথলিট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

ইরানের অলিম্পিক মেডেল জয়ী একমাত্র নারী অ্যাথলিট কিমিয়া আলীজাদেহ দেশ ছেড়েছেন৷ ইরানের রাষ্ট্রব্যবস্থাকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে সে দেশে রাজনৈতিক উদ্দেশ্যে অ্যাথলিটদের ব্যবহার করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি৷

ইরানের ছোঁড়া মিসাইলে ইউক্রেনের বিমান ভূপাতনে ১৭৬ জন আরোহীর সবাই মারা গেছেন৷ এ ঘটনার দিকে ইঙ্গিত করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলীজাদেহ লেখেন, ‘‘আমি কী স্বাগত জানাবো, বিদায় বলবো, নাকি শোক প্রকাশ করবো?’’

২০১৬ সালের রিও অলিম্পিকে তায়েকোয়ান্দোতে আলীজাদেহ ব্রোঞ্জ পদক জেতেন৷ সেসময় প্রেসিডেন্ট হাসান রুহানি তো বটেই, দেশটির অপেক্ষাকৃত রক্ষণশীল অংশের পক্ষ থেকেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি৷

কিন্তু সম্প্রতি ইসলামিক রিপাবলিকটির নানা নিপীড়ন নিয়ে আলীজাদেহ সোচ্চার হয়েছেন৷ ইরানের রাজনৈতিক ব্য়বস্থাকে ‘ভণ্ড’, ‘মিথ্যাবাদী’, ‘বিচারহীন’ এবং ‘তোষণমূলক’ বলে উল্লেখ করেছেন তিনি৷ তিনি বলেন, ‘‘আমি কেবল তায়েকোয়ান্দো, নিরাপত্তা এবং সুখী জীবন চেয়েছিলাম৷ ইরানের লক্ষ লক্ষ নারীর একজন আমি, যাদের নিয়ে তারা বছরের পর বছর ধরে খেলা করছে৷’’

পর্দাপ্রথার দিকে ইঙ্গিত করে ২১ বছর বয়সি এ নারী বলেন, ‘‘তারা যা পরতে বলেছে, আমি তাই পরেছি৷ তারা যা করতে বলেছে, তাই করেছি৷ কিন্তু আমাদের চাওয়ার কোনো দাম ছিল না তাদের কাছে৷’’

ইউরোপে তাকে কেউ আমন্ত্রণ জানায়নি বলে দাবি করেন আলীজাদেহ৷ কোন দেশে তিনি আছেন, সে বিষয়েও বলেননি কিছু৷ কিন্তু তিনি নেদারল্যান্ডসে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে৷

বৃহস্পতিবার আলীজাদেহর নিখোঁজ হওয়ার সংবাদ প্রথম প্রকাশ্যে আসে৷ দেশটির আইএসএনএ সংবাদ সংস্থা শিরোনাম করে, ‘‘ইরানের তায়েকোয়ান্দোর জন্য ধাক্কা৷ কিমিয়া আলীজাদেহ নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছেন৷’’ এরপরই এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা৷ ইরানের সংসদ সদস্য আবদুলকারিম হোসেইনজাদেহ দেশের ‘সম্পদ’-এর এভাবে ‘পালিয়ে যাওয়া’ আটকাতে ব্যর্থ হওয়ায় ‘অযোগ্য কর্মকর্তাদের’ দায়ী করেন৷

আলীজাদেহ তার পরবর্তী কর্মপরিকল্পনার কথা না জানালোও ‘প্রিয় ইরানি জনগণকে’ উদ্দেশ্য করে বলেছেন, তিনি যেখানেই থাকুন ‘ইরানের সন্তান’ হিসেবেই থাকবেন৷

আবারও আলীজাদেহর মাধ্যমে ইরান টোকিও অলিম্পিকে পদক পাওয়ার আশা করছিল৷ বিভিন্ন সূত্রের কথা উল্লেখ করে ইরানের গণমাধ্যম বলছে, আলীজাদেহ টোকিও অলিম্পিকে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন ঠিকই, তবে ইরানের পতাকা নিয়ে নয়৷

এর আগে মাত্র ১৪ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে তাক লাগান ইরানের বিস্ময় বালক আলীরেজা ফিরোজা৷পরবর্তীতে তিনি ফ্রান্সে পাড়ি জমান৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD