শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে : তা‌বিথ

জার্মানবাংলা অনলাইন :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

আসন্ন ঢাকা সি‌টি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের বিজয় নি‌শ্চিত বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএন‌পির মনোনীত প্রার্থী তা‌বিথ আউয়াল। তা‌বিথ আউয়াল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সকলকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।

আজ ১৩ জানুয়ারি, সোমবার বাংলাদেশ স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর তেজকুনী পাড়া এলাকার কলমিতলা মার্কেট থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ। এ সময় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে অংশ নেন তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র ইশরাক হোসেন। জিয়ারত শেষে চতুর্থ দিনের মতো প্রচারণায় নামেন সিটি নির্বাচনে দলটির এই দুই প্রার্থী।

তা‌বিথ আউয়াল আরও বলেন, জনগণ জেগে উঠেছে। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।

নির্বাচনী প্রচারণা তেজকুনী পাড়া হয়ে ফার্মগেট আলরাজী হাসপাতাল, রেলও‌য়ে মার্কেট, বিজ্ঞান কলেজ কারওয়ান বাজার, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা বেগুন বা‌ড়ি, নাবিস্কো এবং ২৫ নম্বর ওয়ার্ডের দিকে এগিয়ে যায়।

তার সঙ্গে উপস্থিত আছেন-বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির ক্রীড়াবিষয়ক সম্পাদক আ‌মিনুল হক, সমাজবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপ‌তি সাইফুল আলম নিরব সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী আজিজুর রহমান মোসা‌ব্বির প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD