শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘জয় বাংলা’ বলে আমার প্রচারণায় হামলা করেছে : তাবিথ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, প্রতিপক্ষের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করেছে। ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা প্রচারকাজ চালাতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আমিন নামে আমাদের এক কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানাবো। আজ ১২ রোববার বেলা ১০টা ৪৫ মিনিটে মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের মতো প্রচারণা শুরু করে তিনি এসব কথা বলেন।

তা‌বিথ আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করেছি। এই জায়গাগুলোতে আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ করবো। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর দুর্নীতিতে ভরে গেছে। মেয়র নির্বাচিত হলে সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চাই। এসময় বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রেজোয়ানুল ইসলাম রিয়াজসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠনের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন। এদিন তাবিথ আউয়াল উত্তর বিশিল, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, এক নম্বর মিরপুর ঈদগাঁহ মাঠ, ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩ নম্বর ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মধ্যপীরের বাগ, মোল্লা পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নম্বর ওয়ার্ডে মিরপুর মাজার থেকে দ্বিতীয় কলোনি, তৃতীয় কলোনি হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে গিয়ে প্রচারণা শেষ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD