শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

জার্মানবাংলা অনলাইন : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলায়মানিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোও নড়েচড়ে বসেছে। তারা আশঙ্কা করছে, সোলায়মানি হত্যার প্রতিশোধ নিতে যেকোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে ইরান। বিশেষ করে দেশটির দুই বৃড় শহর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের নিরাপত্তা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ করছেন সেদেশের সাধারণ মানুষ।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরোধী সংগঠন ‘অ্যানসার কোয়ালিশন’র উদ্যোগে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। ৯/১১ হামলার পর এই সংগঠনের যাত্রা শুরু হয়।

টাইমস স্কয়ারসহ নিউইয়র্কের বিভিন্ন জায়গায় মিছিলে অংশ নেয়া মানুষেরা ‘ইরাকে বোমা মারা বন্ধ করো’ বলে স্লোগান দিতে থাকেন।

ইরান-আমেরিকা রীতিমতো মারমুখী অবস্থানে গেছে শুক্রবার থেকে। এদিন ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলায়মানি নিহত হওয়ার পর অঞ্চলটিতে বেজেছে যুদ্ধের দামামা।

সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD