বকুল খান স্পেন থেকে।।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্পেন জাতীয়পার্টি।
গতকাল মাদ্রিদের মহারাজ রেস্টুরেন্টে জাতীয় পার্টির স্পেন শাখার সভাপতি ও সর্ব ইউরোপ এরশাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোঃ আব্দুস সাত্তার । এম আই এ আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাফা,সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান ও আব্দুল কাদের ডালি,যুগ্ম সাধারণ সম্পাদক দবির তালুকদার,মান্নান বাঙলা স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা হুসেন, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ, মাহবুবুল হক বকুল, স্পেন যুবলীগ নেতা এনাম আলী খান ও সাইফুল আলম সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বিজয়, আর তা ধরে রাখতে সকল দল মত নির্বিশেষে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এজন্য বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।আওয়ামীলীগের হাতেই বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও বাঙালি জাতীয়তাবাদ নিরাপদ।সভাপতির বক্তব্যে আবুল হোসেন আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে এক প্লাটফর্মে এসে কাজ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই আমাদেরকে সেই শিক্ষা ও দীক্ষা দিয়ে গেছেন।