শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তৎপরতায় দুই শতাধিক নাগরিকের স্পেশ্যাল পাশ সংগ্রহ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ হাইকমিশনের তৎপরতায় দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের স্পেশ্যাল পাশ সংগ্রহ করতে পেরেছে। পুত্রজায়া ইমিগ্রেশনে অনেক ভিড় থাকায় প্রায় ২০০ শতাধিক বাংলাদেশির স্পেশ্যাল পাশ সংগ্রহ করা অনিশ্চয়তাই পড়তে হয়।

এমন সময় বাংলাদেশ হাইকমিশনের ২য় শ্রম সচিব ফরিদ আহমেদ এবং কাউন্সেলর শ্রম ২ মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল প্রচেষ্টায় দুটি বাস ৮৫ জনকে নিয়ে রওয়ানা দেয় পেরাক ইমিগ্রেশনে এবং অপর দুটি বাস ৮৬ জনকে নিয়ে রওয়ানা দেয় কুয়ানতান ইমিগ্রেশনে। ফ্রি বাস এবং বাংলাদেশ হাইকমিশনের নাগরিক সেবা পেয়ে খুশি হয় প্রায় ২০০ শতাধিক বাংলাদেশি অভিবাসী ।

মালয়েশিয়া সরকার ঘোষিত ব্যক ফর গুড কর্মসুচির আওতায় ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুধু ৭ সহ রিংগিত জরিমানা দিয়ে ইমিগ্রেশনের স্পেশাল পাস নিয়ে দেশে ফেরার সহজ সুযোগ নিতে প্রতিদিন বিভিন্ন দেশের শত শত নাগরিক ইমিগ্রেশনে যায়। এভাবে শেষ তারিখ যতই ঘনিয়ে আসতে থাকে ততই ভীড় বাড়তে থাকে। ফলে স্পেশ্যাল পাশ পাবার সুযোগ সীমিত হয়ে আসে, অনেকের ফ্লাইট ভ্রমণের তারিখ উত্তীর্ণ হবার পথে।

এ অবস্থায় পুত্রজায়া ইমিগ্রেশনে অপেক্ষমান নাগরিকের হতাশা নেমে আসে। সে মুহুর্তে হাই কমিশনারের নির্দেশে হাইকমিশনের কর্মকর্তারা ইমিগ্রেশনের সাথে পরামর্শ করে ইপো পেরাক ও কুয়ান্তান ইমিগ্রেশনে নিয়ে যাবার আয়োজন সম্পন্ন করে। গতকাল অপেক্ষমানদের মধ্য থেকে যাদের ফ্লাইট খুব নিকটে এমন অপেক্ষমানদের তালিকা প্রস্তুত করা হয়। সেদিন যাদের পাওয়া গেছে তাদের এবং পরদিন সকালে উপস্থিত যে কতজনকে পাওয়া গেছে তাদের নিয়ে ৪ টি বাস রওয়ানা করে। এরমধ্যে দুটি বাস কুয়ান্তান ইমিগ্রেশনে এবং অপর দুটি বাস পেরাক ইমিগ্রেশনে রওয়ানা করে।

একইদিন দুপুরে পৌছে যায় ইমিগ্রেশনে। পেরাক টিমের সূত্রে জানা গেছে, আগের দিন ১০০ জনের জন্য ঠিক করা হলেও জরুরি ফ্লাই করতে হবে এমন ৮৫ জনকে পাওয়া গেছে। তাদের নিয়েই পেরাক ইমিগ্রেশনে স্পেশাল পাস সংগ্রহ করা হয়েছে ।

কুয়ান্তান টিম সূত্রে জানা গেছে, যাদের ফ্লাইট খুব নিকটে এমন ৮৬ জনকে পাওয়া যায়, তাদের নিয়ে সকালে রয়ানা করে দুপুরে কুয়ান্তান ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমান ১৭ জনকে পাওয়া যায়, তাদেরকেও যুক্ত করে মোট ১০৩ জনের স্পেশ্যাল পাস সংগ্রহ করা হয়েছে। তাদের সবাইকে ফিরতি বাসে কুয়ালালামপুর পৌছে দেওয়া হয়। সারাদিন সার্বক্ষণিক পেরাকে হাইকমিশনের ২য় শ্রম সচিব ফরিদ আহমেদ এবং কুয়ান্তানে কাউন্সেলর শ্রম ২ মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল সাথে ছিলেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD