হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি এম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসফা-উদ দৌল্লাহ পরাগ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- ছাত্রবিষয়ক সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সহ-সভাপতি সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক লিটন। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুমিল, যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান মানিক, পৌর ছাত্রদলের সভাপতি ইমরান কায়াসর প্রমুখ।
এছাড়া কর্মীসম্মেলনে ১৫টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক বক্তব্য রাখেন।
বক্তারা ছাত্রদলকে আরও সু-সংগঠিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।