শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের দায়িত্ব নিতে হবে এমনটা কখনও ভাবেননি : শেখ হাসিনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে জড়িত থাকায় রাজনীতি নতুন না হলেও আওয়ামী লীগের মতো বিশাল সংগঠনের দায়িত্ব নিতে হবে, এমনটা কখনও ভাবেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২০ ডিসেম্বর শুক্রবার বিকালে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫-এ জাতির পিতাকে হত্যার পরবর্তী প্রেক্ষাপট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি আমার জন্য নতুন কিছু ছিল না। স্কুল থেকে রাজনীতি করতাম। দেয়াল টপকে যেতাম মিছিলে, আন্দোলনে যোগ দিতাম। কলেজ জীবনে রাজনীতিতে যুক্ত ছিলাম। কলেজে ছাত্রলীগ গড়ে তোলা, কলেজে সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু কখনও ভাবিনি এত বড় সংগঠনের গুরুদায়িত্ব আমাকে নিতে হবে, নিতে পারব।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় বসে করা কোনো দল আওয়ামী লীগ নয়। বাংলার মানুষের যতোটুকু অর্জন সেটা আওয়ামী লীগের সময়ের। জাতির পিতা এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। এটাই ছিলো তার এক মাত্র লক্ষ্য। এই চিন্তার জায়গা থেকেই তিনি বাংলাদেশকে স্বাধীন করে গেছেন। সংগ্রামের মধ্যদিয়ে তিনি অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন তিনি সারাজীবন কতোটা কষ্ট করে গেছেন। বারবার কারারুদ্ধ হয়েছেন। কিন্তু তিনি কখনও মানুষের কল্যাণের পথ ছেড়ে যাননি। তিনি একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছিলেন, বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দেবেন। আর তিনি ওই লক্ষ্যে এগিয়ে গেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, যিনি ত্যাগ করতে পারেন তিনি রাজনীতিতে সফল হতে পারেন, জাতির জন্য কাজ করতে পারেন। এটাই একজন সফল রাজনীতিবিদের চরিত্র। আর আওয়ামী লীগের নেতারা বারবার এদেশের মানুষের জন্য ত্যাগ করেছেন। বারবার আওয়ামী লীগের ওপর আঘাত এসছে। কিন্তু জাতির পিতার হাতে গড়া এ সংগঠনকে কেউ ধ্বংস করতে সফল হয়নি। রাজনীতি আমার জন্য নতুন নয়, তবুও আওয়ামী লীগ এতো বড় একটি দলের দায়িত্ব নিতে পারবো তা কখনও ভাবিনি। আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। জাতির পিতা যদি বেঁচে থাকতেন বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে পারতো। কিন্তু ৭৫’র ১৫ আগস্টের কারণ সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগের ওপর বারবার আঘারত এসছে। কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে। মাত্র এক দশক, এই এক দশকের মধ্যে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি দেশে গ্রেনেড হামলা, বোমা হামলা গণহত্যাসহ বিভিন্ন তাণ্ডব চালিয়েছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল থেকে উন্নয়নের লক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD