শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশ দূতাবাসের রেমিট্যান্স পুরস্কার পেলেন হাজী মোঃ ইদ্রিস ফরাজী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

মেহেনাস তাব্বাসুম শেলি,রোম(ইতালি)প্রতিনিধি:আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা ও রেমিট্যান্স পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ই ডিসেম্বর অভিবাসী দিবস উপলক্ষে (International Migrants Day-2019) কে সামনে রেখে ইতালির, বাংলাদেশ দূতাবাস রোম” কর্তৃক “Remittance Award-2019” এ দূতাবাসের স্থায়ী ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং পরিচালনা করেন কাউন্সিলর এরফানুল হক।

বর্ণাঢ্য এ আয়োজনে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ও সিআইপি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী কে বাংলাদেশ দূতাবাস মান্যবর রাষ্ট্রদূত “Remittance Award-2019”প্রদান করেন।

মান্যবর রাষ্ট্রদূত আব্দুস সুবাহান সিকদার বলেন, এই প্রথম বাংলাদেশ দূতাবাস রোম ইতালি রেমিট্যান্স পুরস্কার চালু করেছে । আগামী দিন এটা অব্যাহত থাকবে এবং সকল প্রবাসীদের কে বৈধ পথে টাকা পাঠানোর পরামর্শ দেন ।

এ সময় টেলিকনফারেন্সে হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী জানান,ইতালিতে বাংলাদেশ দূতাবাস রেমিট্যান্স পুরস্কার ২০১৯ অনুষ্ঠানে আমাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করায় দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD