শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

মালয়েশিয়ায় ড্রাইভিংয়ের অপরাধে ৫৬ বাংলাদেশিকে আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

মালয়েশিয়ায় লাইসেন্স এবং বৈধ কাগজপত্র ছাড়াই ড্রাইভিংয়ের অপরাধে ৫৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ট্রাফিক পুলিশ। সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের এই অভিযান চালায় ট্রাফিক পুলিশ কুয়ালালামপুর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পর থেকে ইমিগ্রেশন বাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশও অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় রাজধানীতে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ ২৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশের ৫৬ নাগরিকও রয়েছে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে ইমিগ্রেশন প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ জানান, চলতি মাসের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা। জানুয়ারি থেকে মালয়েশিয়া জুড়ে পরিচালিত হবে সাঁড়াশি অভিযান। ইমিগ্রেশনের পাশাপাশি বিভিন্ন বাহিনীর ম্যাধমে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটকের ম্যাধমে বিচারের মুখোমুখি করা হবে। কারণ অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই অবৈধ অভিবাসী আটকে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, আমরা তাদের সুযোগ দিয়েছি দেশে ফেরার জন্য। তারপরও যারা এদেশে অবস্থান করবে তাদের জন্য আর কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের জন্য ব্যাক ফর গুড কর্মসূচি ঘোষণা করে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছে বিভিন্ন দেশের প্রায় দেড় লাখ অভিবাসী। যার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD