শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মালয়েশিয়ায় চায়নিজ নিউ ইয়ারে নাচবে গাইবে একঝাক বাংলাদেশী তারকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

চায়নিজ নিউ ইয়ার মানেই মালয়েশিয়ায় লম্বা ছুটি, ঘুরাঘুরি আর আনন্দ । এ আনন্দকে আর বাড়িয়ে দিতে এবারের চায়নিজ নিউ ইয়ারে মিডিয়া রিফ্রেকশন্স ও টিউলিপ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশি কনসার্ট ও মিট দ্যা এনআরবি”।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালামপুরের বুকিত বিন্তাং রেস্টুরেন্ট আরাবেল্লায় এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টিউলিপ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর আহমেদ।

এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্যেশে মিডিয়া রিফ্রেকশন্স এর পক্ষে বিশ্বাস এ মালেক টিপু বলেন মূলত মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন এবং বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠালে আর্থিক প্রণোদনাসহ স্বদেশে অর্থ প্রেরণে উৎসাহিত করণের লক্ষ্যেই আমাদের এ আয়োজন ।

আগামি ২৫ জানুয়ারী শনিবার জোহর বারুর পারসাদা জোহর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও ২৭ জানুয়ারী সোমবার কুয়ালালামপুরের উইসমা এমসিএ হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশি কনসার্ট ও মিট দ্যা এনআরবি”।

মতবিনিময় সভায় কমিউনিটি নেতা, সাংবাদিকসহ বিভিন্ন প্রবাসি বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

“বাংলাদেশি কনসার্ট ও মিট দ্যা এনআরবি শোতে গান ও নাচ পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পপি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান, ফোক শিল্পী ফকির শাহাবুদ্দিন, চিত্রনায়িকা বিন্দিয়া কবির, নাট্য শিল্পী ও মডেল নাজিয়া মৌ, ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী শেনিজ, উপস্থাপিকা রূম্পা ও ক্লোজআপ তারকা সালমা।

বাংলাদেশি এই কনসার্টে সার্বিক সহযোগিতা থাকছেন স্থানীয় ইভেন্ট কোম্পানি ইকার্ল গ্লোবাল মালয়েশিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD