শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ দফা দাবিতে গাইবান্ধায় সিপিবির পদযাত্রা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: জনগনের ভোটাধিকার,কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ,জাতীয় নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেজিষ্ট্রেশন কার্ড, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী প্রমুখের ওপর জুলুম-অত্যাচার বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটির ডাকে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে সিপিবি গাইবান্ধা জেলা কমিটির ১০০ কিলোমিটার পদযাত্রার ৮০ কিলোমিটার শনিবার জেলা শহরের শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এসব পদযাত্রায় চলাকালে বিভিন্ন গ্রাম থেকে কমরেডরা কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকা আর ১৭দফা দাবিসহ স্থানীয় দাবি সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলে লাল পতাকার এই মিছিলে অনেক শুভাংখী ও সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে।

গতকাল সদর উপজেলার কাবিলের বাজার কামারজানি বন্দর, গিদারি, রূপারবাজারসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দারিয়াপুর বন্দর মিলিত হয়। বেলা ১১টায় থেকে খোলাহাটি, হাশেমবাজার, মাঠবাজার হয়ে ১০ কিলোমিটার পদযাত্রায় ৩টি পথসভা করে শহরের শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহিদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খাসসহ পার্টির নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোটার বিহীন নির্বাচনে জয়ী এই সরকার জনবিচ্ছন্ন হয়ে পড়েছে, তাই এখন মানুষের
মৌলিক অধকিার মিছিল-মিটিং দেখলেও সহ্য করতে পারছেনা। বক্তারা আরও বলেন, রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে আওয়ামী লীগ সরকার এখন ফ্যাসিবাদী রুপ ধারণ করেছে। তার সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ক্রাইম চক্র সিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজি চালিয়ে দেশকে লুটপাটের রাজত্বে পরিনত করেছে।

গাইবান্ধায় ৮০ কিলোমিটার পদযাত্রায় স্থানীয় জনগণ নানা সমস্যার কথা সিপিবির কাছে তুলে ধরেছেন। সিপিবি গাইবান্ধার জনগনের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে এসময় বক্তারা জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়,বালুয়া হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতালে রুপান্তর,লক্ষীপুর সড়ক সংস্কার, গিদারির কালির বাজার ব্রিজ নির্মাণ, আন্তঃনগর ট্রেন বৃদ্ধি, পুনরায় রামসাগর ট্রেন চালুসহ জেলার নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী ভাঙ্গন রোধ কল্পে ব্যবস্থা গ্রহণর দাবি জানান। বক্তারা, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীন মজুরদের রেজিষ্ট্রেশন কার্ড সরবরাহ, জাতীয় নিম্নতম মজুরী ১৬ হাজার টাকাসহ দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত রাখার জন্য জোর দাবি জানান।

বক্তারা ভারতের সাথে অসম চুক্তির বাতিলের জানিয়ে বলেন,তিস্তার পানির চুক্তি বাংলাদেশের জনগনের দীর্ঘদিন দাবি হলেও সরকার ভারতের সাথে সেই চুক্তি করতে পারেনি। সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফর গিয়ে অসম চুক্তির মাধ্যমে উল্টা ফেনী নদীর পানি ভারতকে দিয়ে এসেছেন। বক্তারা অবিলম্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ,সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সদর উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম প্রমূখ।

গত ১১ নভেম্বর সদর উপজেলার কাবিলের বাজার থেকে এই পদযাত্রার শুরু হয়। গত বিশ দিনে জেলা সাঘাটা,ফুলছড়ি ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় সমস্যা নিয়ে এই পদযাত্রা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD