শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া ইমিগ্রেশন বুথে ট্রাভেল ইস্যু কার্যক্রম রাত ১০ টা পর্যন্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো ইনদিরা খায়রুল জাইমি দাউদ এর সাথে গতকাল বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মহ. শহীদুল ইসলাম-এর স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ এক ঘন্টাব্যাপী আলোচনা সভায় সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশের অবৈধ কর্মীদের দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকারের ব্যাক ফর গুড কর্মসূচি; ইমিগ্রেশন ডিটেইনশন সেন্টারে আটক বাংলাদেশিদের জন্য যথাযথ আইনী প্রক্রিয়া দ্রুত নিশ্চিতকরণ; ছাত্র, প্রফেশনাল ও শ্রমিকদের ভিসা রিনিউ প্রক্রিয়া সহজীকরণ এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় আরো সহায়তা প্রদানসহ অন্যান্য বিষয়াদি প্রাধান্য পায়।

আলোচনাকালে হাইকমিশনের কাউন্সেলর শ্রম জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সেলর (শ্রম ২) জনাব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল এবং প্রথম সচিব (পলিটিক্যাল) জনাব রুহুল আমিন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পলিসি এবং স্ট্র্যাটেজি পরিচালক মোহাম্মদ জুহাইরি মাত রাডি, পাসপোর্ট বিভাগ, ইমিগ্রেশন ডিটেনশন ডিপার্টমেন্ট, অপারেসি ও ইনগেস্টিগেশন এবং ফরেন এফেয়ার্স বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাক ফর গুড কর্মসূচির সর্বশেষ অবস্থা বর্ণনা করতে গিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো খাইরুল উল্লেখ করেন যে, এই কর্মসূচির আওতায় গতকাল পর্যন্ত প্রায় ২৯ হাজার বাংলাদেশী অবৈধ অভিবাসী সাধারন ক্ষমার আওতায় সুবিধা নিয়েছে এবং সর্বমোট আবেদন পড়েছে প্রায় ৩২ হাজার। বাংলাদেশের কর্মীদের এ’ সাড়া প্রদানকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে বলেন বাংলাদেশীসহ অন্যান্য যে সমস্ত কর্মীরা অবৈধ অবস্থায় রয়েছেন তাঁরা মালয়েশিয়া সরকারের এ’ সুযোগ গ্রহণ করবেন।

উল্লেখ্য, ব্যাক ফর গুড কর্মসূচি ঘোষণার পূর্বে দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদেরকে জেল, জরিমানা ও বিভিন্ন ধরনের আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হতো যা ছিল অত্যন্ত কষ্টকর। মালয়েশিয়া সরকারের ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় সাধারন ক্ষমার সুযোগ পেয়ে দেশে ফিরে যেতে ইচ্ছুক অবৈধ অভিবাসীরা দারুনভাবে উচ্ছ্বসিত এবং তাঁদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।

মান্যবর হাইকমিশনার শহীদুল ইসলাম মালয়েশিয়া সরকারের ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীদের সাধারন ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানান।

তিনি বলেন দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে একই দিন (দিনে দিনেই) হাইকমিশন থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয় এবং ব্যাক ফর গুড কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার জন্য হাইকমিশনের ৫ সদস্য বিশিষ্ট একটি টিম নিরলসভাবে কাজ করছে।

মান্যবর হাইকমিশনারের অনুরোধের প্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বুথের কার্যক্রম সাধারন কর্মদিবসে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে পুত্রজায়া, কুয়ালালামপুর, সেরেমবান, শাহ আলম এবং জহুর বারু ইমিগ্রেশনে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সেবা প্রদান করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

মান্যবর হাইকমিশনার শহীদুল ইসলাম বিভিন্ন কারণে ডিটেনশন সেন্টারে আটক অভিবাসী বাংলাদেশি কর্মী যাতে দ্রুত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মুক্ত হতে পারেন সে বিষয়ে ইমিগ্রেশনের মহাপরিচালককে অনুরোধ করেন। মহাপরিচালক দাতো খাইরুল এ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD