শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লন্ডন টাইগার্স ক্লাবকে হারিয়ে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের শিরোপা জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

বার্সেলোনা প্রতিনিধি।।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্সেলোনার স্হানীয় মন্জুইক স্টেডিয়ামে ২৪ নভেম্বর ২০১৯ রবিবার ৪ ঘটিকায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনার আয়োজনে খাসা কুইনার চেয়ারম্যান ও স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদারের সৌজন্যে আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা ও লন্ডন টাইগার্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।

ক্রিকেট ম্যাচ উদ্ভোধন করেন বার্সেলোনা চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার।ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক সিনিয়র রামন পেদ্রো,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু,সিনিয়র সহ সভাপতি শফিউল আলম শফি,অর্থ সম্পাদক সাব্বির আহমদ দুলাল, বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শফিক খান, বাংলাদেশ প্রেস ক্লাব ইন বার্সেলোনার সভাপতি ময়নুল আবেদীন,সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া,বার্সেলোনা যুবলীগ সভাপতি রহমান সাহেবে, এসোসিয়েশন কুলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার যুগ্ন সম্পাদক সহজ মোল্লা,আশরাফ আহমেদ,সাবেক ছাত্রলীগ ফোরামের যুগ্ন সম্পাদক মিজান সানা,আশরাফ হোসেন মাসুম,ময়েজ উদ্দিন সহ ক্রীড়ামোদী, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে টসে জিতে লন্ডন টাইগার্স ক্লাব প্রথমে বেটিং এ নামেন,উইকেটের সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা কে ১০৯ রানের টার্গেট দিয়ে বিরতির পর বলিং এ ফিরে আসেন। বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনার বিধ্বংসী ব্যাটিং তান্ডবে ৬ উইকেটে লন্ডন টাইগার্স ক্লাব পরাভূত হতে বাধ্য হয়।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা ১১০ রান করে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে জিতে শিরোপা নিজের ঘরে নেয়।পরিশেষে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনার সভাপতি খেলায় অংশগ্রহণ কারী, ক্রীড়ামোদী, অতিথি ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন পূর্বক অনন্দঘন মুহুর্তের সমাপ্তি টানেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD