শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
বেইজিং এর হাইডিয়ান ডিসট্রিকট এ অনুষ্ঠেয় স্টান্ডিং কমিটি অব হাইডিয়ান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লিউ চাং লি এর সাথে বৈঠককালে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।

চীন প্রতিনিধি: বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিশ্বের বিনিয়োগকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ।

বুধবার বেইজিং এর হাইডিয়ান ডিসট্রিকট এ অনুষ্ঠেয় স্টান্ডিং কমিটি অব হাইডিয়ান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লিউ চাং লি এর সাথে বৈঠককালে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার।

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ও প্রশাসনিক দক্ষতার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, দেশ স্বাধীনের পর একটি যুদ্ধ বিধস্ত দেশকে সমৃদ্ধ করতে তিনি নানামুখি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কিন্ত তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার পর বাংলাদেশে সামরিক শাসনের উত্থান ঘটে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা থমকে যায় চলতে থাকে শুধু ক্ষমতা দখলের রাজনীতি।

১৯৯৬ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হয় এবং ধারাবাহিকভাবে একের পর এক সূচকে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়।

চীন কর্তৃক বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, এভাবে পারস্পরির সহযোগিতা অব্যহত থাকলে বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যেই উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে, বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে।

সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয় – বাংলাদেশের সংবিধানের এই পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, চীনসহ পার্শবর্তী সকল দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বাংলাদেশ সহমত পোষণ করে। দেশগুলোর মধ্যে বানিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা অব্যহত থাকলে উভয় দেশের উন্নয়ন অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য আব্দুল মান্নান এমপিসহ অন্যান্য সদস্যগণ, চীনা প্রতিনিধি দলের সদস্যগণ, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. মনসুর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD